1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের অর্জনে যেমন, দুর্যোগ-সংকটেও তেমন মানুষের পাশে আ.লীগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

দেশের অর্জনে যেমন, দুর্যোগ-সংকটেও তেমন মানুষের পাশে আ.লীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬৭৯ বার

সিনিয়র করেসপনডেন্ট- মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

আওয়ামী লীগ দেশের প্রতিটি অর্জনে যেমন, দুর্যোগ এবং সংকটেও তেমন মানুষের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মানুষের দুর্দশায় পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই আওয়ামী লীগের ৭ দশকের ঐতিহ্য।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা এবং বন্যাদুর্গত মানুষের কল্যাণে দলীয় নেতাকর্মীদের মানবিক অংশগ্রহণ অব্যাহত রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ দেশের প্রতিটি অর্জনের সঙ্গে যেমন রয়েছে, তেমনি প্রতিটি দুর্যোগ এবং সংকটেও জনমানুষের পাশে রয়েছে দলটি’।

তিনি বলেন, ‘করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, নগদ অর্থ, চিকিৎসা সহায়তা, সুরক্ষা সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া বর্তমানে দেশের এক-তৃতীয়াংশ এলাকা বন্যায় প্লাবিত। দুর্গত মানুষের জন্য রান্না করা খাবারসহ মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে দলটি। আর এভাবেই গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ও আস্থার ঠিকানায় পরিণত হয়েছে ঐতিহ্যেবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয়ে নজরদারি করছেন এবং নির্দেশনা দিচ্ছেন। করেনা মোকাবিলায় নানান সীমাবদ্ধতা থাকার পরও সরকার করোনা সংক্রমণ রোধ, চিকিৎসা ও মানুষের সুরক্ষায় কাজ করছে। ইতোমধ্যেই স্বাস্থ্যবিভাগে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, শেখ হাসিনার নিবিড় মনিটরিংয়ের ফলে সমন্বয়হীনতা বাড়ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নিরলস শ্রম, মানবিক নেতৃত্ব ও দক্ষতার কারণে অন্যান্য দেশের তুলনায় আমাদের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগা চলবে না। যেকোনো সময়ে তা অবনতির দিকে যেতে পারে।’

ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও উপদফতর সম্পাদক সায়েম খান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net