1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধামইরহাটে দুই স্বাস্থ্যকর্মীসহ নতুন ১২ জন করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার

ধামইরহাটে দুই স্বাস্থ্যকর্মীসহ নতুন ১২ জন করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩৩৩ বার

আব্দুল্লাহ হেল বাকী, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্বাস্থ্যকর্মীসহ নতুন ১২ জনের দেহে কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে ধামইরহাট উপজেলায় করোনা রোগী সংখ্যা দাড়ালো ২২ জনে। ইতিপূর্বে স্বাস্থ্য বিভাগের তদারকিতে সুস্থ্য হয়েছেন ০৮ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু ইসা মো. আরাফাত ইমাম বলেন, নতুন ভাবে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স (মিডওয়াইফ) ও মেডিকেল টেকনোলজিষ্ট এম.টি (ল্যাব) সহ ১২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন মহিলা। পরিসংখ্যানে আগ্রাদ্বিগুন ইউনিয়নে ২ জন, আলমপুরে ২ জন, উমার ইউনিয়নে ৩ জন, পৌরসভায় ১ জন, ইসবপুর ১ ও জাহানপুর ইউনিয়নে ১ জন আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত ১২ জনের মধ্যে ১ জন বগুড়ায়, ১ জন ঢাকায় আছেন এবং ১ জন রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সবাই মোটামুটি সুস্থ্যই রয়েছেন বলে আর.এমও ডা. আবু ইসা মো. আরাফাত ইমাম বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানান। সারা দেশে কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে করোনার শনাক্তের পরিমান অসম্ভব রকম পরিমানে বাড়লেও ধামইরহাট উপজেলায় অনেকেই স্বাস্থ্য বিধি মানছেন না।

এই অবস্থায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে উল্লেখ করে ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন, ধামইরহাট থানা পুলিশ সার্বক্ষনিক জনসাধারণকে সচেতন করতে প্রচারাভিযান চালাচ্ছে, আজ (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net