1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ মারায় জেলেদের কাছ থেকে ইলিশ জব্দ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ মারায় জেলেদের কাছ থেকে ইলিশ জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৫০৪ বার

বদরুল হক:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সমুদ্র এলাকায় নিষিদ্ধ সময়ে জেলেদের ইলিশ আহরণ। রবিবার (১৯ জুলাই) উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে গহিরা উঠান মাঝির ঘাট এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ইলিশ বাজারজাত করণ অবস্থায় দেড় টন ইলিশ জব্দ করা হয়। বিশেষ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রসিদুল হক। মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, গত (২০মে হতে ২৩ জুলাই) পর্যন্ত ৬৫ দিন ইলিশ বাজার জাত ও আহরণ নিষিদ্ধ থাকলেও একদল জেলে অবৈধভাবে ইলিশ আহরণ ও বাজারজাত করে যাচ্ছে। নিষিদ্ধ সময়ে জেলেদের ইলিশ ধরা ঠেকাতে বিশেষ অভিযানে এসব ইলিশ জব্দ করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের এফ.এ জাহেদ আহমেদ ও মোহাম্মদ এনামুল হক। অভিযানে সার্বিক সহযোগিতা করে গহিরা সিজি স্টেশনের কোস্ট গার্ডের সদস্যরা। পরে জব্দকৃত ইলিশ সমূহ সবার উপস্থিতিতে সিজি স্টেশন এ উম্মুক্ত নিলাম করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net