1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী

রামগড়ে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩৪২ বার

মো.নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে মো. ওমর ফারুক (২৮) নামে যুবককে বাজার থেকে বাড়ী ফেরার পথে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ১১টায় উপজেলার কালাডেবা এলাকায় নিজ বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক একই এলাকার আলী নেওয়াজের একমাত্র পুত্র সন্তান বলে জানা গেছে।

নিহতের বন্ধু সাইফুল জানান, রাতে কয়েকজন মিলে বাজারে আড্ডা দিয়ে যার যার বাড়ীতে চলে যাই। পরে শুনতে পাই ফারুক বাড়ীর নিকটবর্তী রাস্তায় আহত অবস্থায় পড়ে আছে। আমরা ফারুককে প্রথমে রামগড় হাসপাতালে এবং পররর্তীতে চট্রগ্রাম মেডিকেলে নিয়ে যাই। আইসিইউতে নেয়ার সাথে সাথে তার মৃত্যু হয়। তার মাথায় আঘাতের কারনে প্রচুর রক্তক্ষরন হয়।

ফারুকের বাবা আলী নেওয়াছ বলেন, আমার ছেলে ফটিকছড়িতে ঔষধ কোম্পানীর চাকরীর সুবাধে মাঝে মধ্যে বাড়ীতে আসলেও ২/১ দিন থেকে চলে যায়। কারো সাথে আমার ও ছেলের কোন শক্রতা ছিলনা। রোববার বিয়ের জন্য পাত্রী দেখতেও যাওয়ার কথা ছিল ফারুকের। অবিলম্বে খুনিদের বের করে শাস্তির দাবী জানান তিনি।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ বলেন, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত ও অভিযান শুরু করেছে শিগ্রই হত্যাকান্ডের রহস্য উম্মোচিত হবে। এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net