1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হজে নিরাপত্তায় এবারই প্রথম নারী পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান

হজে নিরাপত্তায় এবারই প্রথম নারী পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৭৩৫ বার

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ
প্রথমবারের মতো মক্কায় হজের নিরাপত্তা কাজে নারী পুলিশ অফিসার ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। এর আগে গত বছর সৌদি সরকার নারীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুমতি দেয়। গত বছর একই ঘোষণায় সৌদি সরকার জানিয়েছিলো— নারী পুলিশ অফিসাররা তাদের পুরুষ সহকর্মীর মতোই হজের নিরাপত্তায় কাজ করতে পারবেন। খবর আরব নিউজ।

প্রথমবারের মতো পবিত্র হজের নিরাপত্তায় কাজ করছেন এমন নারী ক্যাডেটদের একজন সদস্য আফনান আবু হোসেইন বলেন, এটি আমাদের জন্য সম্মান ও আনন্দের উৎস। সাধারণ দিনের চেয়ে হজের সময় আমাদের জন্য খুবই ব্যস্ততার সময়।

করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে এবারের হজ সীমিত পরিসরে পালন হচ্ছে সৌদি আরবে। প্রত্যেক হাজির বাড়ি বাড়ি গিয়ে তাদের স্বাস্থ্য তথ্য জেনে হজের জন্য অনুমতি দেওয়া হয়। বুধবার (২৯ জুলাই) হাজীদের স্বাস্থ্য পরীক্ষা ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এক ভিন্ন আঙ্গিকে এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিন হাজিরা মসজিদুল হারাম থেকে মিনায় যান। সেখানে এক রাত অবস্থান করে বৃহস্পতিবার ভোরে আরাফাত ময়দানের উদ্দেশে রওয়ানা হোন। আরাফাতের ময়দানে হজ যাত্রীদের জন্য বিশেষ নিরাপত্তা ও ব্যাপক চিকিৎসা ব্যবস্থা রয়েছে।

এদিকে সৌদি আরবের পুলিশ বিভাগ জানিয়েছে, বুধবার অনুমতি ছাড়া হজে অংশ নিতে যাওয়া ২৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের প্রত্যেককে সর্বোচ্চ ১০ হাজার রিয়াল জরিমানা করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net