1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদা নদীতে ৮ কেজি ওজনের মৃত কাতলা মাছ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

হালদা নদীতে ৮ কেজি ওজনের মৃত কাতলা মাছ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ২৯১ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে একটি মৃত কাতলা মা -মাছ মরে ভেসে উঠেছে। মাছটির ওজন প্রায় ৮ কেজি ৭ শত গ্রাম। ৮জুলাই বুধবার সকালে রাউজান পৌরসভার ২নং ওয়ার্ড়ের পশ্চিম গহিরা আজিম হাবিলদার বাড়ির মোহাম্মদ বাবু ও গাজী মাসুদুল আলম রানা নামের দু”যুবক মাছটি দেখতে পেয়ে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।পরে মাসুদুল রানা এবিষয়টি রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগকে অবহিত করেন। এরপর ইউএনও সহ উপজেলা মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর এসে উদ্ধার হওয়া মৃত কাতলা মাছটি নিয়ে গিয়ে নমুনা সংগ্রহ করে মাছটি হালদা নদীর তীরে মাটি খনন করে চাপা দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন,হালদা নদীর মা মাছ, ডলফিন ও জৈব-বৈচিত্র রক্ষায় গত কয়েকদিন নিয়মিত অভিযান পরিচালনা করে বেশ কয়েকটি ইঞ্জিন চালিত যান্ত্রিক নৌযান ও ইঞ্জিন ধ্বংস করা হয়। মা মাছ ও জৈব বৈচিত্র রক্ষায় নদীতে যান্ত্রিক নৌযান ও ড্রেজার চলাচল বন্ধ রয়েছে।তবে কাতলা মাছটি কি কারণে মারা গেছে তা বলা যাচ্ছেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net