1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা রোগিরেদের সেবায় এগিয়ে এলেন এমপি পুত্র আশিক আলী অমি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

করোনা রোগিরেদের সেবায় এগিয়ে এলেন এমপি পুত্র আশিক আলী অমি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩৭১ বার

জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য জরুরী অক্সিজেনের তেমন ব্যাবস্থা নেই। তাই স্থানীয় সংসদ পুত্র আশিক আলী অমি নিজের উদ্যোগে ১০হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন দুটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকট হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো: নাজিম উদ্দিন, মেডিকেল অফিসার ডাক্তার নিজাম উদ্দিন মিজান, আশিক আলী অমির পক্ষে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আতিকুল হক ও সহ দপ্তর সম্পাদক প্রফেসর গৌপী মজুমদার কনক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, সরকারী ভাবে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছোট ২৩টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। যার ধারন ক্ষমতা ১হাজার করে ২৩হাজার লিটার। এগুলো খালি হলে নোয়াখালী সিভিল সার্জন অফিস হয়ে ঢাকা থকে তা পুরন করে আনতে হয়। যা অনেক সময়ের প্রয়োজন। করোনা মহামারিতে অক্সিজেন ছাড়া রোগির জীবন বাঁচানো কোন ভাবে সম্ভব নয়।

এদিকে গত সপ্তাহে দুইজন করোনা রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী হলে প্রয়োজনীয় অক্সিজেন মজুদ না থাকায় তাদেরকে জেলা সদরে রেপার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্দশার চিত্র দেখে হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক সাংসদ মোহাম্মদ আলীর পুত্র ঠিকাদার আশিক আলী অমি দুটি বড় অক্সিজেন সিলিন্ডার দেওয়ার সিদ্বান্ত নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net