1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘাসফুল নির্বাহী পরিষদ এর ১মসভা ( ২০২০-২১ অর্থবছর) অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

ঘাসফুল নির্বাহী পরিষদ এর ১মসভা ( ২০২০-২১ অর্থবছর) অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২৮৫ বার

জেসমিন বাপ্পি,
চট্টগ্রাম প্রতিনিধিঃ
আজ ২৬ জুলাই ঘাসফুল নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. মনজুর-উল-আমিন চৌধুরী’র সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘাসফুল নির্বাহী পরিষদের (২০২০ – ২১ অর্থ বছরের) ১মসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সভাপতি ঘাসফুল-প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ, প্রধান পৃষ্টপোষক মরহুম এম. এল. রহমানসহ এ পর্যন্ত ঘাসফুল নির্বাহী ও সাধারণ পরিষদের যারা মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি গত ১৩ জুন সাধারণ সভায় ঘাসফুল নির্বাহী পরিষদের নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে স্বাগত ও শুভেচ্ছা জানান। সভায় সংস্থার চলমান কার্যক্রম নিয়ে এজেন্ডাভিত্তিক আলোচনা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট ঘাসফুল উপদেষ্টা কমিটি গঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ঘাসফুল নির্বাহী পরিষদের সহসভাপতি শিব নারায়ন কৈরী, সাধারণ সম্পাদক সমিহা সলিম, যুগ্ম সাধারণ সম্পাদক কবিতা বড়ুয়া, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য প্রফেসর ড. জয়নাব বেগম ও পারভীন মাহমুদ এফসিএ। এসময় আরো উপস্থিত ছিলেন সংস্থার সিইও আফতাবুর রহমান জাফরী, পরিচালক (অপারেশন) মোহাম্মদ ফরিদুর রহমান, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের উপপরিচালক মফিজুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মারুফুল করিম চৌধুরী, এমআইএস বিভাগের সহকারী পরিচালক আবু জাফর সরদার ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net