1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম বিভাগে অপরাধ পর্যালোচনায় ৬ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হলো নোয়াখালী জেলা পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

চট্টগ্রাম বিভাগে অপরাধ পর্যালোচনায় ৬ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হলো নোয়াখালী জেলা পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৮৮ বার

মাহবুবুর রহমান : চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা ও বিবিধ বিষয়ক সম্মেলনে ১১ জেলার মধ্যে ৬ ক্যাটাগরিতে নোয়াখালী জেলা শ্রেষ্ঠ অর্জন করায় সম্মাননা স্মারক গ্রহণ করে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন ।

জানা যায়, বৃহস্পতিবার চট্রগ্রাম বিভাগে মার্চ থেকে জুন মাসের অপরাধ নিয়ন্ত্রনে দক্ষতা, গুরুত্বপূর্ন মামলা ও রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন সহ সার্বিক কর্ম মূল্যায়নের উপর চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার মধ্যে ৬ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় নোয়াখালী জেলা পুলিশ।

অনুষ্ঠানে মে /জুন- ২০ মামলা তদন্তকারী অফিসার হিসেবে চরজব্বর থানার এসআই মোহাম্মদ সালাউদ্দিন, মামলার তদন্তকারী অফিসার হিসেবে বেগমগঞ্জ থানার এসআই বিপ্লব বড়ুয়া, শ্রেষ্ঠ অফিসার হিসেবে বেগমগঞ্জ মডেল থানা নোয়াখালী এবং কোভিড -১৯ এর বিশেষ অবদানের জন্য পুলিশ পরিদর্শক ও যানবাহন শাখার এস এম কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।

এ সময় সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক, বিপিএম(বার), পিপিএমের নিকট হইতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেটসহ এপ্রিসিয়েশন গ্রহন করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন।

এতে অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন সহ বিভিন্ন পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

পরে বিষয়টি নিশ্চিত করেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।তিনি বলেন এই অর্জনের ফলে নোয়াখালী জেলা পুলিশের মনোবল, পেশাদারিত্ব ও কর্ম উদ্দীপনা আরও বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net