1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জীবন ঘড়ি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

জীবন ঘড়ি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪২০ বার

প্রতিদিন স্কুলের দেওয়ালে টানানো ঘড়িটি দেখেই নিত্য প্রয়োজনীয় কিছু কার্য সম্পন্ন করে থাকি। প্রতিদিনের মতো আজো ঘড়িটির প্রতি দৃষ্টিপাত করেই দেখলাম ঘড়ির মুহূর্তের কাঁটাটি অল্প অল্প নড়ছে, কিন্তু সামনের দিকে এগোতে পারছেনা, তখনকার মতো ব্যাপারটির প্রতি খুব একটা ভ্রুক্ষেপ করলাম না। দুপুরে বের হওয়ার সময় যথারীতি তাকালাম, তথৈবচ। কিন্তু, রাতে যখন ঘড়িটির দিকে তাকালাম, সেই মৃদু নড়াচড়াও বন্ধ হয়ে গেছে!!

বুঝতে পারছি যে ঘড়িটি চলার জন্য যেই উৎস থেকে শক্তির যোগান পেতো সেই ব্যাটারির আয়ু ফুরিয়ে গেছে। দৃশ্যটি দেখা মাত্রই আমার মাথায় একটা চিন্তা নাড়া দিল। যেই ঘড়িটি আমার সময় জ্ঞান পাবার অন্যতম মাধ্যম ছিল, সে অত্যন্ত নিষ্ঠার সাথে তাঁর দায়িত্ব পালন করতে করতে একসময় নিজের চলার শক্তি হারিয়ে ফেলে নিস্তেজ হয়ে গেলো। আমাদের জীবনও তো তাই!

দেওয়ালের ঘড়িটিকে যদি জীবন ঘড়ি হিসেবে উপলব্ধি করি তাহলে দেখা যাবে ঘড়ির ঘূর্ণায়মানের সাথে আমাদের জীবন চক্রের বেশ সেতুবন্ধন রয়েছে।
ঘড়ির প্রথম কাঁটাতে ফোকাস দিয়ে পৃথিবীতে জন্ম নেয়া শিশু ভাবা হয়, এভাবে চক্রাকারে ঘড়ি শেষ কাঁটায় এসে পৌঁছায় অথবা সচল একটি ঘড়ি যেভাবে উদ্দ্যম হারিয়ে ব্যাটারী দূর্বল হয়ে থমকে যায়!
আমাদের জীবনটাও এমনি।

এই তো জীবন!
শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবনের গন্ডি পেরিয়ে বার্ধক্যে উপনীত হয়ে একদিন থমকে যাওয়া ঘড়ির মতো স্তব্ধ হয়ে যাওয়া।
এ জীবনের রুপ, সৌন্দর্য, বংশ গৌরব আর সজীবতা সবই যেন নিস্তদ্ধ হয়ে যাবে একদিন। ভবের এই রঙ্গ মেলা একদিন সাঙ্গ হয়ে যাবে।

আফজাল হোসাইন মিয়াজী
(শিক্ষক,লেখক ও সাংবাদিক)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net