1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দৈনিক নিউইয়র্ক টাইমস বাংলাদেশে করোনার জাল সনদের রমরমা ব্যবসা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্ন থমকে গেছে ক্যান্সারে, বাঁচতে চায় মাদ্রাসা ছাত্র জুনায়েদ ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ

দৈনিক নিউইয়র্ক টাইমস বাংলাদেশে করোনার জাল সনদের রমরমা ব্যবসা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৬৯২ বার

আন্তর্জাতিক ডেস্ক ঃ করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট নিয়ে বাংলাদেশ এখন সরগরম। বিশেষ করে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি। আরও স্পষ্ট করে বললে ডা. সাবরিনা ও মো. সাহেদ ওরফে শাহেদ করিম।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে করোনাভাইরাসের নকল সনদের রমরমা ব্যবসা চলছে। প্রতিবেদনে তারা এই ঘটনার হোতা রিজেন্ট সাহেদের গ্রেপ্তার হওয়ার বিষয়টিও উল্লেখ করেছে। তার গ্রেপ্তার কাহিনীর বর্ণনাও দেওয়া হয়েছে। কবে থেকে পালাতক ছিলেন, কতোদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজছে, কিভাবে তিনি সীমান্ত পার হতে চেয়েছিলেন, বোরকা পরে ছদ্মবেশ ধারন করেছিলেন— এমন সব বিষয়ই তুলে ধরা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সাহেদের হাসপাতালে যারা ৫৯ ডলার তথা সাড়ে পাঁচ হাজার টাকা খরচ করে করোনা টেস্ট করিয়েছেন তাদের অধিকাংশেরই ভুয়া রিপোর্ট দেওয়া হয়েছে। আবার যারা করোনার নেগেটিভ সনদপত্র দেখিয়ে বিদেশ যেতে চেয়েছেন তাদের কাছেও কোনো টেস্ট না করিয়েই জাল নেগেটিভ সনদ বিক্রি করেছেন।

আর প্রবাসীদের মধ্যে এই সনদের ব্যাপক চাহিদা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আরো উল্লেখ করা হয়, বাংলাদেশের মিলিয়ন মিলিয়ন লোক বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে সে বিষয়টি। এসব প্রবাসীদের অনেকেই এই জাল নেগেটিভ সনদপত্র দেখিয়ে বিদেশে গেছেন সেটারও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এই ধরনের ভুয়া রিপোর্ট ও জাল করোনা নেগেটিভ সনদের ঘটনা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি যে ক্ষুন্ন করবে সেটিও তারা উল্লেখ করেছে।

বাংলাদেশের করোনা পরিস্থিতি তুলে ধরে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এ দেশটির করোনা পরিস্থিতি মূলত অস্পষ্ট। ১৬ কোটিরও বেশি অধিবাসীর বাংলাদেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ লাখের মতো মানুষের। যদিও দক্ষিণ এশিয়ায় বর্তমানে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই তুলনায় বাংলাদেশে করোনা পরীক্ষার হার তুলনামূলক কম। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সরকারি হিসাব যা দেখাচ্ছে, দেশটিতে প্রকৃত করোনা আক্রান্ত এর চেয়ে অনেক বেশি।

বাংলাদেশের পরিচয় তুলে ধরে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ এশিয়ার অতি দরিদ্র দেশগুলোর একটি। দেশটির লাখ লাখ শ্রমিক অভিবাসী হয়ে বিশ্বের নানা দেশে কাজ করেন। তাদের পাঠানো টাকা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। করোনা পরিস্থিতিতে দেশে ফিরে যাওয়া অনেক অভিবাসী শ্রমিকই কাজ খুইয়েছেন। সার্বিক বাস্তবতায় এখন তারা কর্মক্ষেত্রে ফিরতে উদগ্রীব।

ইতালির মিলানে একটি রেস্তোরার রান্নাঘরে কাজ করেন বাংলাদেশি অভিবাসী শ্রমিক তাহের হুসাইন। নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেন, সম্প্রতি ইতালির পত্রিকাগুলো বাংলাদেশে করোনার প্রকোপ বাড়ছে, লাগাতার এ ধরনের সংবাদ প্রকাশ করছে। এতে করে লোকজন আমাদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে, যেনবা আমরা সবাই করোনা আক্রান্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net