1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে র‍্যাবের হাতে ইয়াবার সর্ববৃহৎ চালানসহ আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

কক্সবাজারে র‍্যাবের হাতে ইয়াবার সর্ববৃহৎ চালানসহ আটক-২

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৭৩৬ বার

কক্সবাজারে ইয়াবার বড় চালান ধরলো র্যাব ১৫। আটক করা এই চালানের ইয়াবার পরিমাণ ১৩ লাখ। এই ইয়াবা চালান পাচাকারী দুই ইয়াবাকারবারিকেও আটক করেছে র্যাব।

গত ২৩ আগস্ট বিকাল ৫টার দিকে কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাট থেকে সবচেয়ে বড় ইয়াবা চালানটি আটক করতে সক্ষম হয় র্যাব।

এসময় এই চালান বহন করা একটি মাছধরার বোটও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো- কক্সবাজার সদরের ঝিংলজা ইউনিয়নের দক্ষিণ হাজিপাড়ার এলাকার মৃত আবদুল মজিদের পুত্র মোঃ বিল্লাল (৪৫) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১৩ এর এইচ ১৪ ব্লকের বশির আহমদের পুত্র মোঃ আয়াছ (৩৪)।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় র্যাব ১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এই তথ্য জানান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার।

তিনি জানান, মিয়ানমার থেকে প্রবেশ করে বিপুল পরিমাণ ইয়াবাবাহী একটি মাছ ধরার বোট বৈরি আবহাওয়ার কারণে মাছ ধরার গভীর সাগর পথ ছেড়ে নদী পথে আসার খবর পায় র্যাব।

এই খবর পেয়ে টেকনাফেই ওই বোটি চিহ্নিত করে ধাওয়া করে র্যাব ১৫ এর পরিচালক আজিম আহমেদের নেতৃত্বে একটি দল।

ধাওয়া খেলেও বৈরি আবহাওয়ার কারণে বোটটি গভীর সাগরের দিকে পালাতে পারেনি।

এক পর্যায়ে বোটটি কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাটে নোঙর করে। সেখানেই বোটটি আটক করে র্যাব সদস্যরা।
বোটে থাকা দুইজনকে আট করে। তাদের স্বীকারোক্তি মতো বোটের গোপন জায়গায় লোকানো অবস্থা থেকে ইয়াবার একটি বিশাল পোটলা উদ্ধার করা হয়। পরে গুণে জানা গেলো, ওই পোটলায় ১৩ লাখ ইয়াবা রয়েছে।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, চালানটি আটক করার পর সাথে আটক করা দুইজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের তারা জানিয়েছে, এই বিশাল ইয়াবা চালানটি গভীর সাগর হয়ে পাচার করতে মিয়ানমার থেকে আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net