1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় সর্বাধিক মৃত্যু ঢাকা বিভাগে, সর্বনিম্ন ময়মনসিংহে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

করোনায় সর্বাধিক মৃত্যু ঢাকা বিভাগে, সর্বনিম্ন ময়মনসিংহে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৭২৪ বার

বিশেষ সংবাদদাতা | মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

করোনায় সর্বাধিক মৃত্যু ঢাকা বিভাগে, সর্বনিম্ন ময়মনসিংহে
রাজধানীসহ সারাদেশে সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সর্বমোট তিন হাজার ৬৯৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৯১৮ জন (৭৮ দশমিক ৯৯ শতাংশ) এবং নারী ৭৭৬ জন (২১ দশমিক ০১ শতাংশ)।

মৃত্যুর বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, ঢাকা বিভাগে এক হাজার ৭৬৮ জন (৪৮ দশমিক ৮৬ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ৮৪১ জন (২২ দশমিক ৭৭ শতাংশ), রাজশাহী বিভাগে ২৪৩ জন (৬ দশমিক ৫৮ শতাংশ), খুলনা বিভাগে ২৯৫ জন (৭ দশমিক ৯৯ শতাংশ), বরিশাল বিভাগে ১৪২ জন (৩ দশমিক ৮৪ শতাংশ), সিলেট বিভাগে ১৭৪ জন (৪ দশমিক ৭১ শতাংশ), রংপুর বিভাগে ১৫১ জন (৪ দশমিক ০৯ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ৮০ জন (২দশমিক ১৭ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে ছয়জন, বরিশাল বিভাগে একজন এবং রংপুর বিভাগের তিনজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৮৭টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও দুই হাজার ৫৯৫ জন।

ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৯ হাজার ১৪৪ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net