1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে যুব সংগঠনের খেলোয়ারদের ফুটবল দিলেন প্রবাসী রফিকুল হক মিযা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

মাগুরার শ্রীপুরে যুব সংগঠনের খেলোয়ারদের ফুটবল দিলেন প্রবাসী রফিকুল হক মিযা

মোঃ সাইফুল্লাহঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ২১৬ বার

খেলা-ধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’’ এই স্লোগানকে সমুন্নত রেখে ২৭ আগস্ট বৃহস্পতিবার মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট মধ্যপাড়া সবুজ ছায়া যুব সংগঠনের খেলোয়ারদের মাঝে ৩ টি ফুটবল প্রদান করলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রফিকুল হক মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাট মধ্যপাড়া সবুজ ছায়া যুব সংগঠনের সভাপতি ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ আরো অনেকে।

ফুটবল বিতরণকালে বরিশাট মধ্যপাড়া সবুজ ছায়া যুব সংগঠনের সভাপতি মোঃ রুবেল হোসেন বলেন- খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হবে। খেলাধুলার মধ্যে থাকলে যুবকরা বিপথে পরিচালিত হয়না। মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নাই।

এছাড়া তিনি বরিশাট মধ্যপাড়া সবুজ ছায়া যুব সংগঠনের খেলোয়ারদের মাঝে ফুটবল প্রদান করায় সংযুক্ত আরব আমিরাতের সভাপতি মোঃ রফিকুল হক মিয়াকে সংগঠনের পক্ষ থেকে অসংখ্যা ধন্যবাদ দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net