1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাসব্যাপী কর্মসূচির দ্বিতীয় ধাপে তিতাসে বিভিন্ন স্কুলে ছাত্রলীগের বৃক্ষ রোপণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা

মাসব্যাপী কর্মসূচির দ্বিতীয় ধাপে তিতাসে বিভিন্ন স্কুলে ছাত্রলীগের বৃক্ষ রোপণ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৬৪২ বার

মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ ও তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিতাসে ২য় ধাপে বিভিন্ন স্কুলে বৃক্ষ রোপণ করেছেন।

রবিবার (২৩ আগষ্ট) উপজেলার সাতানী ইউনিয়নের কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়, বলরামপুর ইউনিয়নের তিতাস মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে ও উত্তর বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ বৃক্ষ রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুল হক সরকার, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ হাতেম তাই, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহরাব হোসেন সুমন, তিতাস মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি আলী আহমেদ রিফাদ, অধ্যক্ষ মাসুম বিল্লাহ সজিব, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, সারোয়ার হোসেন, পাভেল প্রধান, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী।

ফরহাদ আহমেদ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী আপা ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার এর পরামর্শক্রমে কুমিল্লা উত্তর ও তিতাস ছাত্রলীগের মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে মুজিববর্ষের নানামুখী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্দ্যোগ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ছাত্রলীগ নেতা ফরহাদ আহমেদ ফকির গত বৃহস্পতিবার (২০ আগষ্ট) ১ম ধাপে উপজেলার গাজীপুর কলেজ মাঠ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net