1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে প্রতিবন্ধীদের ঘর ও দোকান উপহার দিল ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

রাউজানে প্রতিবন্ধীদের ঘর ও দোকান উপহার দিল ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৭১৬ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস উপলক্ষ্যেএবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে চারজন প্রতিবন্ধীকে পাকা ঘর ও দোকান উপহার দিয়েছেন সাংসদ পুত্র তরুণ আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী। ১৪ আগষ্ট শুক্রবার বিকালে তিনি স্ব-স্ব এলাকায় গিয়ে প্রতিবন্ধীদের এসব ঘর ও দোকান উদ্বোধন করেন।

জানা যায়, রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের জলদাশ পাড়ার প্রয়াত মানিক জলদাশের পুত্র সবুজ জলদাশ, নন্দী পাড়া এলাকার প্রতিবন্ধী মহিউদ্দিনকে সেমি পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।রাউজান ফকির হাট বাজারে ডাবুয়া ইউনিয়নের হাসান খীল এলাকার দরিদ্র প্রতিবন্ধী সেকান্দর হোসেনকে সবজির দোকান, ডাবুয়া ইউনিয়নের হাসান খীল ফুল টিলায় দরিদ্র প্রতিবন্ধী জামাল উদ্দিনকে মুদির দোকান করে দেয়া হয়। এছাড়াও এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের জলদাশ পাড়ায় কালিবাড়ী বিগ্রহ মন্দির নির্মাণ করে দেয়া ঘোষনা দেন তিনি।

এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা যু্বলীগের সহ সভাপতি সুমন দে, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফু উদ্দিন চৌধুরী সাবু, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, আওয়ামী লীগ নেতা বদরুল হায়দার চৌধুরী হারু, দোলন দাশ গুপ্ত, যুবলীগ নেতা সিরাজুল মুনির শাওন, রাউজান উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আসিফ, রাউজান সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সল মাহমুদ, যুবলীগ নেতা আসাদ, লিটন দেবনাথ, এরশাদ, মেম্বার আজাদ হোসেন সিকদার, ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ মাহমুদ প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net