1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরনখোলায় কৃষককে পিটিয়ে হত্যা! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

শরনখোলায় কৃষককে পিটিয়ে হত্যা!

নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৪৫৫ বার

বাগেরহাটের শরনখোলায় ছাগলে বীজতলায় ধানের বীজ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ জাকির হোসেন জোমাদ্দার (৫০) নামের একজন কৃষক নিহত হয়েছেন। ২৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধানসাগর গ্রামে এ ঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সন্ধ্যা ০৭:৩০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত জাকির একই গ্রামের মৃত: সোমেদ জোমাদ্দারের ছেলে। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছেন।

নিহতের ভাই হুমায়ুন কবির ও স্ত্রী শিউলি বেগম জানান, তাদের একটি ছাগল পার্শ্ববর্তী কৃষক হুমায়ুনের বীজ তলায় গেলে প্রতিবেশি মন্টূ জোমাদ্দারের ছেলে ছাগলটির গায়ে কাঁদা মেখে দেয়। বিষয়টি কৃষক হুমায়ুনের নজরে পড়লে তিনি বিষয়টি জানার জন্য মন্টূ জোমাদ্দারের কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির শুরু হয়। পরবর্তীতে শালিস মিমাংশার কথা বলে প্রতিবেশি মৃতঃ হালিম জোমাদ্দারের ছেলে মন্টূ জোমাদ্দার (৩২) জাকিরকে তার বাড়ি থেকে পল্লীমঙ্গল এলাকার ব্যবসায়ী তার ভাই সেলিম জোমাদ্দারের দোকানে ডেকে নেয়। বিষয়টি নিয়ে সেখানে পূনরায় উভয় পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হলে মন্টূর নেতৃত্বে তার ভাই সেন্টূ জোমাদ্দার (৪২), সেলিম জোমাদ্দার (৫৬) এবং পার্শ্ববর্তী উপজেলার মোড়েলগঞ্জের নিশান বাড়িয়া এলাকার বাসিন্দা আঃ ছত্তার খানের ছেলে মিলন খাঁন (৩৩) ও সোহেল খাঁন (৩২) সহ ৫/৬ জন এক জোট হয়ে জাকিরকে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে জাকিরের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তাৎক্ষনিক শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিছুক্ষন পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার পর প্রতিপক্ষরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরন করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি সহ দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net