1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৩০ ভরি স্বর্ণ ও ৩ লক্ষ টাকা চুরি রাজধানীর ডেমরায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

২৩০ ভরি স্বর্ণ ও ৩ লক্ষ টাকা চুরি রাজধানীর ডেমরায় স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: থানায় মামলা

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৬৩০ বার

রাজধানীর ডেমরায় হাজী হোসেন প্লাজা মার্কেটে নিউ কেয়া নামে একটি স্বর্ণের দোকানে পূর্ব পরিকল্পিত দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ওই দোকানের ২৩০ ভরি স্বর্ণ ও নগদ ৩ লক্ষ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। সোমবার রাতে মার্কেট বন্ধের পরে গভীর রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শী ও মার্কেট কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ৮টায় মার্কেট বন্ধের পর মার্কেটে করির (আলম), মনির ও মোস্তফা নামে ৩ জন নিরাপত্তা প্রহরী ৩ দিকে দায়িত্ব পালন করছিলেন। এদিকে প্রহরী কবির ওই রাত ১২ টার পরে টয়লেটের কথা বলে মোস্তফার কাছে থাকা চাবি নিয়ে মার্কেটের তালা খুলে ভেতরে যায়। এ সময় কবির ৩ তলায় যমুনা ব্যাংকের নিরাপত্তা প্রহরী ফুল বাবুকে নেশা জাতীয় পানীয় পান করালে কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে পড়েন তিনি। পরবর্তীতে একইভাবে প্রহরী মনির মার্কেটের ভেতরে যায়। এ সময় মার্কেটের অফিস ও স্বর্ণের দোকানের সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে সব সরঞ্জাম সরিয়ে ফেলা হয়। পরে চোরচক্র স্বর্ণের দোকানের ১০ টি তালা ভেঙ্গে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে। এদিকে সোমবার ফজরের নামাজের জন্য মোস্তফা মসজিদে গেলে প্রহরী কবির ও মনিরসহ চোরেরা পালিয়ে যায়।

দোকান মালিক কমল পাল জানায়, মঙ্গলবার সকালে খবর পেয়ে এসে দেখি দোকানের তালা ভাঙ্গা, দোকানে ও সিন্দুকে কোন স্বর্নালঙ্কার ও টাকা পয়সা নেই। এখানে নিজের ও বিভিন্ন ক্রেতাদের অন্তত ২৩০ ভরি স্বর্ণসহ ও নগদ ৩ লক্ষ টাকা চুরি হয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশ ও সি আই ডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা ঘটনাটি পূর্ব পরিকল্পিত। আর লায়ন্স সিকিউরিটি সার্ভিসের নৈশ প্রহরী মোস্তাফাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বাকী দুজন পলাতক রয়েছে। এ ঘটনায় ডেমরা থানায় চুরি মামলা নেওয়া হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net