1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে গৃহবধূ হত্যার ১২ বছর পর রায়, একজনের ফাঁসি, দু’জনের যাবজ্জীবন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যার ১২ বছর পর রায়, একজনের ফাঁসি, দু’জনের যাবজ্জীবন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৭০০ বার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গৃহবধূ জুমেলা হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই মামলায় ২ জনকে যাবজ্জীবন ও একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আবু তাহের কুলিয়ারচর উপজেলার মধ্য গোবরিয়া গ্রামের হাজী ইনসাফ উদ্দিনের ছেলে। যাবজ্জীবন সাজাপাপ্ত দুই আসামি হচ্ছেন একই এলাকার সিরাজুল ইসলাম ও মিজানুর রহমান। এছাড়া ১০ বছরের সাজা পেয়েছেন আসামি জিল্লুর রহমান। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মজিবুরকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৮ সালের ১৮ মার্চ গভীর রাতে আসামিরা কুলিয়ারচর উপজেলার মধ্য গোবরিয়া গ্রামের মৃত আবু সাঈদের স্ত্রী জুমেলাকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন। এ ঘটনায় পরদিন নিহতের ভাবি পরশা আক্তার বাদী হয়ে ১০ জনকে আসামি করে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালের ২১ মার্চ আদালতে ৫ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক।

এ মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান কবীর ও আসামিপক্ষে অ্যাডভোকেট আবদুর রহমান ও খসরুজ্জামান মামলা পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net