1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় এস.আলম গাড়ী থেকে ২১২ লিটার মদসহ আটক -২ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

গুইমারায় এস.আলম গাড়ী থেকে ২১২ লিটার মদসহ আটক -২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩২৫ বার

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি:
গুইমারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার সামনে চেক পোষ্ট বসিয়ে এস আলম পরিবহন থেকে চোলাই মদসহ দুজনকে মাদকদব্য পাচারে সহযোগিতা করায় আটক করা হয়।

আটকৃত গাড়ীর সুপারভাইজার মহসিন(৪২), হেলপার মজিবর রহমান(৪০)কে আটক করলেও ড্রাইভার মানিক দেবনাথ ও চোলাই মদ পাচারকারী সন্দেহে দুই মহিলাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

৭ আগষ্ট’২০২০ রাত ১০টা ৩০ মিনিটে গুইমারা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ আল-আমিন এর নেতৃত্বে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী নাইট কোচ এস আলম পরিবহন (গাড়ী নং- চট্টমেট্রো-ব-১১-১০৭২) গাড়ী থেকে ২১২ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করে গুইমারা থানা পুলিশ। এসময় রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোঃ ফরহাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। গুইমারা থানা মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। যাহার মামলা নং- ০১/২০২০, তারিখ- ৮/০৮/২০২০ইং।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোঃ ফরহাদ বলেন, গুইমারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২১২ লিটার চোলাই মদসহ দুই জনকে আটক করেছে। মাদকদব্য আইনে সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে গুইমারা থানায় মামলা হয়েছে। এই মদ পাচার মামলায় তদন্তে যদি আরো কেহ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net