1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে বিজিবি'র সাজানো মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

চুনারুঘাটে বিজিবি’র সাজানো মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৬৬৭ বার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
বিজিবি কর্তৃক দায়ের করা সাজানো মামলা প্রত্যাহারের দাবীতে শুক্রবার (৩১ জুলাই) চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।

২৭ জুলাই গাজীপুর ইউপির চৌধুরী বাড়ির তায়েফ রহমান চৌধুরী ও উৎস্য চৌধুরীর উপর একটি মাদক মামলা দায়ের করে বাল্লা বিজিবি। এরই প্রতিবাদে এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা মোঃ শুয়েব চৌধুরী, বিএনপি নেতা মোঃ হিমু চৌধুরী, জহিরুল চৌধুরী, জুয়েল আহম্মদ প্রমূখ।

বক্তারা বলেন, ২৬ জুলাই রাতে ৫৫ ব্যাটালিয়ানের কয়েক জোয়ানের সাথে রাত প্রায় ২ টার সময় রঞ্জু চৌধুরীর পুত্র তায়েফ চৌধুরীর বাক বিতন্ডা হয়। পরদিন ২৭ জুলাই তায়েফকে ফোন দিয়ে মোকামঘাট এলাকায় ডেকে নেয় বিজিবি। তায়েফ মোকামঘাট এলাকায় গেলে বিজিবি জোয়ানরা তাকে আটক করে ব্যাপক মারধোর করে হাসপাতালে প্রেরন করে। পরে তাকে মাদক মামলায় আটক করে জেল হাজতে পাঠায়।

জহিরুল চৌধুরী বলেন, তায়েফ তার গর্ভবর্তী স্ত্রীর দোহাই দেয়ার পরও বিজিবি তাকে মারধোর করে মাদক মামলায় জেলে ভরে দেয়। মানবববন্ধনে অংশ নেওয়া প্রতিবাদি মানুষজন মিথ্যা মামলা তায়েফ ও উসৎ এর মুক্তি দাবী করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net