1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জমি নিয়ে বিরোধের জের : নিহত ১, আহত ৬ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

জমি নিয়ে বিরোধের জের : নিহত ১, আহত ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ২৫৮ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় রাস্তার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামে এক জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রায়পুরা পৌরসভার তাতাকান্দা মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দেলোয়ার হোসেন তাতাকান্দা মহল্লার হিরন মিয়ার ছেলে। আহতরা হলেন- শাকিল মিয়া (২২), আতাউর রহমান (৬০), হিরণণ মিয়া (৫০), হায়দার আলী (৫০), সাকিব (১৬) ও সোহান (২২)। আহতদেরকে রায়পুরা, নরসিংদী ও ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তার জমি নিয়ে তাতারকান্দা মহল্লার সাত্তার মাস্টার ও রতন মোল্লার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার চেষ্টা করেও সমস্যার সমাধান না হওয়ায় উভয় পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এসময় ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর দেলোয়ার হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর অবস্থায় হিরন ও শাকিল নামে দুইজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net