1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় শিশু নির্যাতনকারী সেই সৎ মা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

পটিয়ায় শিশু নির্যাতনকারী সেই সৎ মা গ্রেফতার

পটিয়া প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৫৩৬ বার

পটিয়ায় ব্লেড দিয়ে এঁকে ও হাতুড়ী দিয়ে পিটিয়ে শিশু নির্যাতনের ঘটনায় পটিয়া থানা পুলিশ সৎ মা নিশু আকতারকে (২৬) গ্রেফতার করেছেন। সে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের রিক্সাচালক মো. নাজিম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী।

মঙ্গলবার রাতে পুলিশ সৎ মা নিশুর বাপের বাড়ি থেকে গ্রেফতার করেন। শিশু নির্যাতনের ঘটনায় থানায় শিশুটির পিতা নাজিম উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন। এর প্রেক্ষিতে অতিরিক্ত পুরিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমানের নেতৃত্বে একদল পুলিশ সৎ মাকে গ্রেফতার করেন।

জানা যায়, উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের রিক্সা চালক নাজিম উদ্দিনের প্রথম স্ত্রীর মারা যায়। প্রথম সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। রিক্সা চালকের দ্বিতীয় স্ত্রী প্রায় সময় শিশু মায়শা আকতারকে শারীরিকভাবে নির্যাতন করতেন। দিন কয়েক আগে শিশুটির সৎ মা মাথা ফাটিয়ে দেয় ।

এ ব্যাপারে অতিরিক্ত পুরিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান জানিয়েছেন, শিশুকে ব্লেড দিয়ে এঁকে ও হাতুড়ী দিয়ে পিটিয়ে নির্যাতনের ঘটনায় থানায় একটি মামলা রেডর্ক করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সৎ মা নিশুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net