1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বিপুল পরিমান হ্যাকিং সরঞ্জামাদীসহ হ্যাকিং গ্রুপের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

মাগুরার শ্রীপুরে বিপুল পরিমান হ্যাকিং সরঞ্জামাদীসহ হ্যাকিং গ্রুপের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ

মােঃ সাইফুল্লাহ:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৬৭৫ বার

মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছী গ্রাম থেকে ২৯ আগষ্ট শনিবার গভীর রাতে হ্যাকিং গ্রুপের ১০ সদস্যকে বিপুল পরিমান হ্যাকিং সরঞ্জামাদীসহ আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় ৯টি কম্পিউটার, ৭ টি হার্ডডিক্স, ১০টি ডেক্সটপ, ১০ টি মোবাইল ও একটি মডেম উদ্ধার করা হয়। ২৯ আগষ্ট শনিবার রাত ৯টার দিকে সাংবাদিকদের কাছে এ তথ্য জানানো হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহমেদ মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) লিটন কুমারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চরচৌগাছী গ্রামে অভিযান চালিয়ে চরচৌগাছী গ্রামের চাঁদ আলী শেখের ছেলে হ্যাকিং গ্রুপের নেতা মোঃ মহিদুল ইসলাম (২০) ও মোঃ জাহিদুল ইসলাম, মোঃ অখিল উদ্দিনের ছেলে জয় মাহমুদ (২২), ফজলু বিশ্বাসের ছেলে মোঃ রানা বিশ্বাস (১৮), আবদুল আজিজ শেখের ছেলে মিজানুর রহমান (১৮), আতিয়ার বিশ্বাসরে ছেলে হৃদয় বিশ্বাস (১৪), আকিদুল শেখের ছেলে মোঃ সবুজ শেখ (১৬), মাগুরা সদর উপজেলার কসুন্দি গ্রামের বকুল মোল্যার ছেলে শান্ত মোল্যা (১৪), রাজবাড়ীর কালুখালী উপজেলার বিলশ্যাম সুন্দরপুর গ্রামের আবদুর রব মোল্যার ছেলে মোঃ সজিব মোল্যা (২০), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার তালুকপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে মোঃ আলমগীর হোসেনকে (১৯) কে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ৯টি কম্পিউটার, ৭ টি হার্ডডিক্স, ১০টি ডেক্সটপ, ১০ টি মোবাইল ও একটি মডেম উদ্ধার করা হয়। তাদেও বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩,২৪,২৫,৩৪,৩৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে, মামলা নং১০ তারিখ ২৯ /৮/২০২০ ইং। ৩০ আগষ্ট ২০২০ রবিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net