1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ছেলেদের মারধরে বৃদ্ধ মা-বাবা আহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

শ্রীনগরে ছেলেদের মারধরে বৃদ্ধ মা-বাবা আহত

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৫২০ বার

শ্রীনগরে ছেলেদের মারধরে বৃদ্ধ মা-
বাবাসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছে। গত কাল শুক্রবার রাত সারে ১০ টার
দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর গ্রামে এ ঘটনা ঘটে। ভ‚ক্তভোগী
পরিবারের সদস্য অভিযোগ কারী মকবুল বয়াতীর ছেলে হাইয়ুম বয়াতী(৩৫) বলেন,
আমার বড় ভাই কাইয়ুম (৪০) ও ছোট ভাই নূরুজ্জামান(৩২) মা-বাবাকে ভরণ পোষন
না দেওয়ায় তারা আমার সংসারে থাকেন। শুক্রবার সকাল সারে ৮ টার দিকে হাঁস-
মুরগীর বিছা ঝাড় দেয়া নিয়ে আমার বৃদ্ধ মা জহুরা বেগম (৬৭) এর সাথে ছোট
ভাইয়ের স্ত্রী সেফালী(৪৫) এর সাথে ঝগড়া হয়। ছোট ভাই ঝগড়ার বিষয়ে বড় ভাইকে লল
জানালে, পাশের ঘরে থাকা বড় ভাই কাইয়ুম আমার ঘরের বিদ্যুতের তার কেটে দেয়। এ
নিয়ে মা-বাবা ও বড় ভাইয়ের সাথে ঝগড়ার একপর্যায়ে বড় ভাই ও ছোট ভাই
নূরুজ্জামান (৩২) মা-বাবাকে মার ধর করে। এ ঘটনায় আমি বাদি হয়ে শ্রীনগর
থানায় একটি অভিযোগ করে বাড়ি ফিরে যাই।অভিযোগের খবর পেয়ে রাতে আমার
বড় ভাই কাইয়ুম ও তার স্ত্রী তাসলিমা, ছোট ভাই নূরুজ্জামান ও তার স্ত্রী সেফালী
আমার ঘরে প্রবেশ করে বৃদ্ধ মা-বাবাসহ আমি ও আমার স্ত্রীকে বেধর মার ধর করে
মারাত্বক আহত করে। স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় আমাদের শ্রীনগর স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যপারে কাইয়ুমের কাছে জানতে চাইলে তিনি
বলেন,উভয়ের মধ্যে মারামারি হয়েছে। এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ
মোঃ হেদায়াতুল ইসলাম ভ‚ঞা’র কাছে জানতে চাইলে তিনি এস.আই
মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করতে বলেন, মোস্তাফিজুর রহমানের
কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা
নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net