1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে বৃদ্ধ পিতা কে প্রাণনাশের চেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

সীতাকুণ্ডে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে বৃদ্ধ পিতা কে প্রাণনাশের চেষ্টা

অশোক দাশ,সীতাকুণ্ড, চট্টগ্রাম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৬৫২ বার

সম্পত্তি আত্মসাত, প্রাণনাশের চেষ্টা ও হুমকির অভিযোগে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আবদুল বাতেন (৭০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য।

মঙ্গলবার ২৫ আগস্ট বেলা ১২ টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে ভুক্তভোগী সেনা সদস্য সংবাদ সম্মেলনে জানান, তিনি ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ এলাকার স্থায়ী। স্ত্রী ক্যান্সার আক্রান্ত হয়ে ৩ বছর আগে মারা যাওয়ায়, বৃদ্ধ বয়সে তার চিকিৎসা ও সেবা শুশ্রুষা করার জন্য তিনি বর্তমান বছরের ৭ মে পুনরায় বিয়ে করেন। বিয়ের পর থেকে আপন দুই ভাই যোগসাজশ করে বাতেনের ৩ সন্তান’ মোহাম্মদ বেলাল(৪০) শারমিন আক্তার(৩৭) এবং আব্দুর রহিম'(৩৫)কে বিভিন্নভাবে উস্কিয়ে দিনের পর দিন তাকে নানাভাবে ভয়-ভীতি দেখিয়ে সম্পত্তি আত্মসাৎ ও প্রাণনাশের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

উল্লেখ্য বিগত ৩ বছর আগে প্রথম স্ত্রী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর, বৃদ্ধ আব্দুল বাতেন’অনেকবার অসুস্থ ও মুমুর্ষ অবস্থার শিকার হয় এবং বর্তমানেও তা অপরিবর্তিত রয়েছে। কিন্তু কোনো সন্তান তার চিকিৎসা বা কোন রকম সেবায় এগিয়ে আসেনি।
গত ৪ জুলাই তারা আমার ঘর থেকে জমির সকল দলিলপত্র চুরি করে নিয়ে যায়। এব্যাপারে আমি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা আমাকে বেদম মারধর করে। এঘটনায় আমি সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরী করি (জিডি নং ১৩৫৪)। থানার এএসআই রিয়াজ বিষয়টি বৈঠকের মাধ্যমে মিমাংসা করে দেবে বলে আমার কাছ থেকে একটি খালি ষ্টাম্পে সাক্ষর নিয়েও সমাধান করেনি। এদিকে আমার সমস্ত সম্পত্তি লিখে দিতে ভাটিয়ারী এলাকার জনৈক মহিলা দেলোয়ারা বেগম তাদের সাথে থেকে আমার উপর মানসিক চাপ সৃষ্টি করে চলেছে। আমাকে নিয়মিত মেরে ফেলার হুমকিও দিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন,বর্তমানে আমি প্রতিনিয়ত তাদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছি। সর্বশেষ গত ২৪ আগস্ট আমার স্ত্রী ঘরের বাইরে গেলে আমাকে একা পেয়ে তিন সন্তান মিলে হত্যার চেষ্টা করে। এমতাবস্থায় নিরাপত্তার অভাব ও প্রাণহানির আশঙ্কায় আমি ঘরের বাইরে অবস্থান করছি। তাই আমার এবং আমার স্ত্রীর নিরাপত্তা চেয়ে সংবাদ সন্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net