1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবন উপকুলে বৈরী আবহাওয়া: বন্দরে পণ্য খালাস কাজ ব্যাহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪

সুন্দরবন উপকুলে বৈরী আবহাওয়া: বন্দরে পণ্য খালাস কাজ ব্যাহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৩১৬ বার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ
বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টি হওয়ায় মঙ্গলবার ও বুধবার সুন্দরবন উপকুল অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। দুইদিন ধরে এ অঞ্চলের উপরদিয়ে বয়ে যাচ্ছে বৈরী আবহাওয়া, যার ফলে মোংলা বন্দরে থেমে থেমে হালকা ও ভারী বৃষ্টি হচ্ছে। দিনের বেলায় সূর্যের দেখা মেলেনি। মুষলধারে বৃস্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে বিপাকে পড়েছে শহরের চলাচলকারীরা। বৈরী আবহাওয়া আর বৃস্টির কারনে নিম্ম আয়ের মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। লঘুচাপের ফলে সাগর প্রচন্ড উত্তাল, সুন্দরবনের অভ্যন্তরে ও সাগরে জেলেরা জাল ফেলে মাছ ধরতে পারছেনা।
এছাড়া সুন্দরবনের দুবলার চর এলাকায় সাগর থেকে আহরিত মাছ নিয়েও বাজারগুলোতে উঠে আসতে পারছেনা জেলেরা। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। এদিকে হালকা ও ভারী বৃষ্টির ফলে মোংলা বন্দরে অবস্থানরত সামুদ্রিক জাহাজ থেকে পণ্য খালাস কাজ ব্যাহত হচ্ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, বুধবার দুপুর পর্যন্ত সার, ক্লিংকার, পাথর, গ্যাস, ফ্লাই আ্যাশসহ মোট ১২টি বাণিজ্যিক জাহাজ এ বন্দরে পণ্য খালাসের অপেক্ষায় এখানে অবস্থান করছে। লঘুচাপের কারনে বন্দরের পন্য খালাস-বোঝাইয়ে তেমন কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হলেও সারবাহী জাহাজের পন্য খালাস কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া বন্দর থেকে পন্য নিয়ে ছোট ছোট নৌযান দেশের অন্যান্য জায়গায় যাওয়ার জন্যও কোন সমস্যা হচ্ছেনা। তবে বৃষ্টির মধ্যেও বন্দরের জেটি এলাকায় কার্যক্রম রয়েছে স্বাভাবিক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net