1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুমের প্রভাব সমাজ ও রাষ্ট্রে সুদূরপ্রসারী : জাতীয় জনতা ফোরাম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

গুমের প্রভাব সমাজ ও রাষ্ট্রে সুদূরপ্রসারী : জাতীয় জনতা ফোরাম

৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। বিশেষ প্রতিবেদক-| অঃএসঃতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৬৯৯ বার

দেশে সংঘটিত সব গুমের অভিযোগ তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের লক্ষে কমিশন গঠনের দাবি জানিয়ে -জাতীয় জনতা ফোরাম মন্তব্য করেছে বিগত কয়েক বছরে গুম বা বলপূর্বক অন্তর্ধান জনমনে ব্যাপক আতঙ্ক, উদ্বেগ আর নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

রবিবার ( ৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জাতীয় জনতা ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ও সদস্য সচিব ডাক্তার শাকিলুর রহমান সহ ফোরামের নেতৃবৃন্দ এ দাবী জানান।

তারা বলেন, গুমের শিকার সকল নিখোঁজ ব্যক্তিকে জরুরি ভিত্তিতে খুঁজে বের করা, প্রতিটি গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিতে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন, দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং গুমের শিকার ব্যক্তি ও তার পরিবারের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব।

নেতৃদ্বয় বলেন, গুমের প্রভাব সমাজ ও রাষ্ট্রে সুদূরপ্রসারী। রাষ্ট্র বা রাষ্ট্রীয় বাহিনীর বিরাগভাজন তথা নিখোঁজ হওয়ার ভয়ে মানুষ মুক্তবুদ্ধির চর্চা, মতপ্রকাশ কিংবা সরকারের বা রাষ্ট্রীয় বাহিনীর কর্মকান্ডের যে কোনও ধরনের সমালোচনা করা থেকে নিজেদের বিরত রাখে। যা প্রকৃতপক্ষে মানবাধিকার, গণতান্ত্রিক সংস্কৃতি ও সুশাসনের বিকাশে অন্তরায়।

তারা আরো বলেন, বাংলাদেশে গুমের আতঙ্ক এখন সর্বত্র পরিব্যাপ্ত। গুমের মতো সমাজবিরোধী, মানবতাবিরোধী ও রাষ্ট্রবিরোধী এই অমানবিক দুষ্কর্মের অবসান ঘটানো সম্ভব কেবল ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলেই।

নেতৃদ্বয় বলেন বাংলাদেশে যেসব পরিবারের সদস্যরা গুম হয়েছেন তাদের জন্য উদ্বেগ প্রকাশ এবং নিখোঁজ মানুষের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, সরকারের উচিত দ্রুত গুম হওয়া মানুষগুলোতে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দেবার ব্যবস্থা গ্রহন করা। গুম এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন যাবতই এই ধরনের আতঙ্কজনক সংস্কৃতি চালু হয়েছে। ফলে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net