1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় ১২০ লিটার চোলাই মদসহ আটক ৪ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

আনোয়ারায় ১২০ লিটার চোলাই মদসহ আটক ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৭০৩ বার

বদরুল হক:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১২০ লিটার চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগষ্ট) রাত ৮ টা ১৫ মিনিটের দিকে এক অভিযানে উপজেলার হাইলধর ইউনিয়নের জাফর কলোনি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি আটোরিকশা জব্দ করা হয়।

আটককৃতরা হচ্ছে, উপজেলার শিলাইগড়া গ্রামের মুজা বাপের বাড়ীর মৃত আবুল খায়েরের ছেলে আব্দুর রহিম (৫৮), সদর ইউনিয়নের জয়কালী বাজার মন্টু সর্দারের বাড়ীর বাতেশ সর্দ্দারের ছেলে লক্ষীন ধর (২৫), বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকার তকী মিজ্জী বাড়ির আবুল কালামের ছেলে মো. জিসান (১৮) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের মৃত বেলায়ত হোসেনের ছেলে সাইফুল ইসলাম(২৪)।

আনোয়ারা থানার এসআই আবুল ফয়েজ জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিত অভিযান চালিয়ে ১২০ লিটার চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়। এসময় একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net