1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গী পূর্ব থানার চৌকস অফিসারের বদলি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

টঙ্গী পূর্ব থানার চৌকস অফিসারের বদলি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৭৪৪ বার

এফ এ নয়ন:
গাজীপুর মেট্রো পলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার একজন চৌকস অফিসারের বদলি হওয়ায় স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল দুঃখ প্রকাশ করেছেন। থানা সূত্রে জানা যায়, এসআই শাহীন মোল্লা টংগী পূর্ব থানায় যোগদানের পর থেকে থানার গুরুত্বপূর্ণ ক্লু লেস হত্যা, ডাকাতি, ধর্ষণের মতো মামলা উদঘাটনসহ অধিকাংশ মামলায় জড়িতদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করতে সক্ষম হয়েছে। জানা যায় ২০১৮সন থেকে ২০১৯ সনের গুরুত্বপূর্ণ ১৫টি মামলার মূল ঘটনা উদঘাটনসহ এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়া এলাকার বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমান মদ, বিয়ার ও ইয়াবা উদ্ধার করার নজির রয়েছে। তার বদলির সময় পুর্ন হওয়ার আগে টংগী পূর্ব থানা থেকে অন্যত্র বদলি হওয়ায় স্থানীয় বাসিন্দারা দুঃখ প্রকাশ করেছেন।

আরো জানা যায়,এস আই মোঃ শাহিন মোল্লা টংগী পূর্ব থানার এলাকায় মরকুনে একটি লাশ ফেলে রেখে পালিয়ে যায় কিছু অজ্ঞাত লোকজন।এই ক্লুলেস মামলাটি আমলে নিয়ে তিনি ২ জন আসামিকে আটক করেন।

এছাড়া টঙ্গী বাজার একটি ওয়ালটন শোরুমে একজন প্রবাসী কে মেরে ফ্রিজে রেখে কালিয়াকৈর থানা এলাকায় একটি ডোবায় ফ্রিজ সহ লাশ ফেলে দেয়া ক্লুলেস মামলাটি ও আমলে নিয়ে তিনজন আসামি কে আটক করেন এস আই মোঃ শাহিন মোল্লা।।
এছাড়া অপহরণ করে বিকাশে মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া সময় ৪ জন আসামিকে আটক করা হয়। এবং অপহরণকারী কে একটি পরিত্যক্ত বালুর মাঠ থেকে উদ্ধার করা হয়।

এছাড়া শিশু অপহরণ,ডাকাত, ছিনতাইকারী কারী কর্তৃক পথচারী কে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি গ্রেফতার,মাদক ব্যবসায়ী আটক সহ অসংখ্য সাহসী পদক্ষেপ গ্রহণ করেন এস আই মোঃ শাহিন মোল্লা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net