1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরের দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

মাগুরা শ্রীপুরের দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মোঃসাইফুল্লাহ:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৬৩০ বার

স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ২৩ আগষ্ট রবিবার সন্ধ্যায় দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ও সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক রফিকুল হক মিয়ার সার্বিক সহযোগিতায় মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুল।
দারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুম কামালের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ফজলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাকিব হাসান তুহিন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃজাকির হোসেন কানন, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা কাজী জালাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা আরজান বাদশা, জেলা যুবলীগের সদস্য ও সাবেক কছুন্দি ইউনিয়নের চেয়ারম্যান বাকি বিল্লাহ সান্টু।

অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওরোজ ইসলাম বাশি বিশ্বাস, সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম শিহাব, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক খালিদ হাসান সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ফজলু বলেন, স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারকে হত্যা করে ওই নরপিচাশেরা বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। শোকের এ মাসে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এখনো যারা বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যেতে চাই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আলোচনা শেষে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং বিশিষ্ট পল্লি চিকিৎসক মোঃ মোফাজ্জেল হোসেনের পরিচালনায় বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net