মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- মানিকছড়িতে কারিতাস পেপ-সিএইচটি প্রকল্পের উদ্যোগে উপজেলার বিভিন্ন পাড়া থেকে আগত ২০জন পশু পালন উপকারভোগী সদস্যদের মাঝে এগ্রো-ইকোলজি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী পশু পালনের উপর উক্ত প্রশিক্ষণ প্রদান করেন।
এ সময় মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, মাঠ সহায়ক আবাইশে মারমা ও রিন্টু চাকমা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী গবাদি পশু পালনে বিভিন্ন সমস্যা ও তার সমাধান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি আরো বলেন, উন্নতমানের খাদ্য সরবরাহ ও পরিচর্যার মাধ্যমে গবাদি পশুর স্বাস্থ্যের উন্নতি এবং ওজন বৃদ্ধির করা হচ্ছে। সম্প্রতি অনেকেই উন্নত জাতের গবাদি পশুর ছোট-বড় দুগ্ধখামার স্থাপন করেছে। একই সঙ্গে কিছু খামারী উন্নত প্রজনন ব্যবস্থায় বাছুরকে বৈজ্ঞানিক উপায়ে সুখাদ্য যুগিয়ে পরিকল্পিত মোটাতাজাকরণ কর্মসূচি নিয়েও এগিয়ে আসছে। তাই উক্ত প্রশিক্ষণের মাধ্যমে গবাদি পশু পালনে সহায়ক ভূমিকা পালন করবে বলেও তিনি মনে করেন।