1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় প্রথম স্বামীর মৃত্যুতে স্ত্রী ও দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

শরণখোলায় প্রথম স্বামীর মৃত্যুতে স্ত্রী ও দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ২৬৫ বার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ
বাগেরহাটের শরণখোলায় স্ত্রীকে নিয়ে দুই স্বামীর দ্বন্ধে সৃষ্ট সংঘর্ষে প্রথম স্বামী শাহআলম বিশ্বাসের (৪৫) মৃত্যুতে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই ফারুক বিশ্বাস মঙ্গলবার দুপুরে সাবেক স্ত্রী নুপুর বেগম ও তার দ্বিতীয় স্বামী রহমান হাওলাদার সহ ৭ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।
পুলিশ, এলাকাবাসী ও ঘটনা সূত্রে জানা যায়, ২০ বছর আগে পশ্চিম কদমতলা গ্রামের রহমান বিশ্বাসের পুত্র শাহআলম বিশ্বাসের সাথে পশ্চিম খাদা গ্রামের মানিক হাওলাদারের কন্যা নুপুর বেগমের (৪০) সাথে বিয়ে হয়। সম্প্রতি নুপুর বেগম শাহআলমকে ত্যাগ করে প্রতিবেশী মজিদ হাওলাদারের পুত্র রায়েন্দা বাজার পাঁচরাস্তার মোড়ের মুদি ব্যবসায়ী তিন সন্তানের জনক রহমান হাওলাদার (৪৮) কে বিয়ে করেন। এতে পূর্বের স্বামী শাহ আলম বিশ্বাস ক্ষিপ্ত হয়ে ২২ জুলাই রাতে রহমান হাওলাদারকে এলোপাতাড়ী কুপিয়ে গুরুত্বর জখম করে। খবর পেয়ে রহমান হাওলাদারের আত্মীয় স্বজন ঘটনাস্থল ঘিরে ফেলে শাহ আলম বিশ্বাসের উপর হামলা চালায়। এতে সেও গুরুত্বর আহত হয়।
প্রতিবেশীরা আহতদের প্রথমে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরন করেন। পরে শাহ আলম বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ১ আগষ্ট রাত আনুমানিক ৯:৪৫ মিনিটে তার মৃত্যু ঘটে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস.কে আব্দুল্লাহ আল সাইদ জানান, মঙ্গলবার সকালে নিহতের ভাই ফারুক বিশ্বাস বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net