1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিনহা হত্যা: ৪ পুলিশ ও ৩ সাক্ষীকে রিমাণ্ডে নিল র‍্যাব - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সিনহা হত্যা: ৪ পুলিশ ও ৩ সাক্ষীকে রিমাণ্ডে নিল র‍্যাব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৭০৬ বার

কক্সবাজার প্রতিনিধিঃ
মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর হওয়া পুলিশের চার সদস্য ও তিন সাক্ষীকে রিমান্ডের জন্য নিয়ে গেছে র্যাব।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় র্যাবের একটি একটি দল কক্সবাজার জেলা কারাগার থেকে তাদেরকে নিয়ে গেছে বলে জানান জেল ‍সুপার মোকাম্মেল হোসেন।

তারা হলেন- কনস্টেবল সাফানুল করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল মো. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী উপপরিদর্শক লিটন মিয়া এবং পুলিশের মামলার তিন সাক্ষী মো. আয়াছ, নুরুল আমিন ও নাজিম উদ্দিন।

গত ৮ ও ৯ আগস্ট পুলিশের চার কনস্টেবলকে কক্সবাজার কারা ফটকে জিজ্ঞাসাবাদ করেন র্যাব।

এ সময় তারা গুরুত্বপূর্ণ তথ্য দেয়ায় আদালতের কাছে দশ দিনের রিমাণ্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিল আহমদ।

মেজর সিনহা খুনের ঘটনায় জড়িত সন্দেহে ১১ আগস্ট দুপুরে টেকনাফের বাহারছড়ার শামলাপুর থেকে পুলিশের মামলার তিনজন সাক্ষীকে গ্রেফতার করে র্যাব।

গত ১২ আগস্ট তাদের প্রত্যেকের ৭ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন টেকনাফের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ্।

এর আগে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এএসআই নন্দদুলালের ৭ দিনের রিমাণ্ড দেয় আদালত বিচারক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net