1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ আসিফ ইকবাল  ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি

কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ ব্যবসায়ী আটক

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯২ বার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, এক রাউন্ড তাজা কার্তুজ ও দুই রাউন্ড খালি খোসাসহ মোঃ হোছেন (২৪) নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।

সে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর মাদ্রাসা পাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র।

এ তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

সোমবার (২১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় অস্ত্র ব্যবসায়ী টেকনাফ থানাধীন রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপড় অবৈধ অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র্যা-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে বিকাল ৫টার সময় র্যাবের একটি চৌকশ অভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করে।

পরে আটক ব্যক্তির দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরি ওয়ানশুটারগান, এক রাউন্ড তাজা কার্তুজ ও দুই রাউন্ড খালি খোসা উদ্ধার করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট অস্ত্র আইনের মামলায় উদ্ধারকৃত অস্ত্রসহ ধৃত অস্ত্র ব্যবসায়ীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net