1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা লাকসামে জেলা প্রশাসকের বিভিন্ন অর্থায়নে বরাদ্ধকৃত প্রকল্প পরিদর্শন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

কুমিল্লা লাকসামে জেলা প্রশাসকের বিভিন্ন অর্থায়নে বরাদ্ধকৃত প্রকল্প পরিদর্শন

আমিনুল হক বিশেষ প্রতিনিধিঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩০ বার

কুমিল্লার লাকসামে জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের অর্থায়নে বরাদ্ধকৃত চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, উপকরন বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৫নং গৌবিন্দপুর ইউনয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল সোমবার দুপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।

গোবিন্দপুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুইয়া,উপজেলা নির্বাহী অফিসার এ কে এম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।

এ সময় উপজেলা ভুমি অফিসের আওতায় ভূমিহীনদের মাঝে নতুন বন্দোবস্তকৃত ভুমির খতিয়ান প্রদান, এলজিএসপির-৩ অধিনে সেলাই মেশিন, ফগারমেশিন, চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরন, ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরন। সমাজ সেবা অফিসের আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধিদের ভাতা প্রদান। এডিপি’র আওতায় প্রতি স্কুলে খেলাধুলার সামগ্রী বিতরন। প্রকল্প দপ্তরের আওতায় শিশু খাদ্য বিতরন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন। কৃষি অফিসের আওতায় শাক সবজির বীজ বিতরন। মৎস্য অফিসের আওতায় জেলেদের মাঝে এ.আই.জি.এ এর আওতায় সেলাই মেশিন বিতরন। জনস্বাস্থ্য প্রকৌশল অফিস আওতায় আর্সেনিকমুক্ত টিউব্রয়েল, পাম্প, ওয়াটার ট্যাংক বিতরন করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভুূমি উজালা রানী চাকমা, থানা ভারপ্রাপ্তকর্মকর্তা মোঃ নিজাম উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সহ সার্বজনিন নেতৃবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net