1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাট থানা পুলিশের ছদ্মবেশী অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার এক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

চুনারুঘাট থানা পুলিশের ছদ্মবেশী অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার এক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩২ বার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।ছদ্মবেশ ধারণ করে চুনারুঘাট থানা পুলিশের অভিযানে তেলিয়াপাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী নুরুল আমিন ওরফে নুরু (৪১) কে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গেফতার করেছে।
শুক্রবার (২৫ সেপ্টম্বর) শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোলচত্তর নামক স্থান থেকে মাদকসহ ব্যবসায়ীকে আটক করা হয়।
এ অভিযানে অংশগ্রহণ করা পুলিশ সদস্যরা জানান, ২৫ সেপ্টম্বর গোপন সংবাদের ভিত্তিতে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দামের সার্বিক তত্ত্বাবধানে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্বর নামাক স্থানে চুনারুঘাট থানার এস আই শেখ আলী আজহার চঞ্চলের নেতৃত্বে একদল পুলিশ অভিয়ান চালায়।

পুলিশ মাদক ব্যবসায়ীকে আটক করতে দ্রুততম সময়ের মধ্যেই ছদ্মবেশে ঘটনাস্থলে পৌঁছায়। তারা ভোর রাত থেকেই মাদকসহ ব্যবসায়ীকে ধরার জন্য সেখানে উৎপেতে থাকেন। যেন পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী ট্যাবলেট গুলো ফেলে না দেয়। অথবা তার সোর্সের মাধ্যমে পুলিশের আগমনের বার্তা জানতে না পারে।
সকাল সাড়ে নয়টায় নুরুল আমিন গোল চত্বরে কারো জন্য অপেক্ষা কালীন সময়ে তারা কৌশল অবলম্ভন করে তারা তার কাছে পৌঁছান এবং তার প্যান্টের পকেট থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করেন। নুরুল আমিন দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য হবে ৬ লক্ষ টাকা।
নুরুল আমিন মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের মৃত দুধু মিয়ার পুত্র।
চুনারুঘাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃত নুরুল আমিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net