1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধামইরহাটে বিয়ের প্রলোভণে এক সন্তানের জননীকে ধর্ষণ, থানায় মামলা দায়ের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ আসিফ ইকবাল  ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি

ধামইরহাটে বিয়ের প্রলোভণে এক সন্তানের জননীকে ধর্ষণ, থানায় মামলা দায়ের

আব্দুল্লাহ হেল বাকী, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৩ বার

নওগাঁর ধামইরহাটে বিয়ের প্রলোভনে ১ সন্তানের জননীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ভিকটিম ওই প্রতারক ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটে উপজেলার পৌর সদরস্থ আমাইতাড়া গ্রামে।

থানার এজাহার সূত্রে জানা যায় ধামইরহাট পৌর সদরস্থ হাসপাতালের সামনে একটি ডায়গনস্টিক সেন্টারে আয়া পদে চাকুরী করতো ১ সন্তানের জননী ও স্বামী পরিত্যাক্তা মৃত মমতাজের মেয়ে (২০)। তাকে বিয়ের প্রলোভনে ধামইরহাট-জয়পুরহাট বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করতো আমাইতাড়া বাজারের স্বণালংকার ব্যবসায়ী মহব্বত আলী ওরফে নান্নু সোনার (৪৫) ঘটনার দিন ২২ সেপ্টেম্বর দুপুরে একই ভাবে বিয়ের কথা বলে আমাইতাড়া গ্রামের নিজ ফ্যাটে ভিকটিমকে ডেকে ধর্ষক মহব্বত আলী ওরফে নান্নু সোনার। পরে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ এবং মেয়েটির চিৎকারে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশ তাকে উদ্ধার করে বলে এজাহারে উল্লেখ করেন ভিকটিম। এ বিষয়ে পরদিন ২৩ সেপ্টেম্বর ধর্ষিতা বাদী হয়ে ধামইরহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং- ২৫।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ধর্ষিতার অভিযোগ আমলে নিয়ে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে, আসামী পলাতক থাকলেও তাকে গ্রেফতারে থানা পুলিশ মাঠে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net