1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রামে ট্রাকের সাথে ট্রেনের ধাক্কা আহত ২০ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

পাটগ্রামে ট্রাকের সাথে ট্রেনের ধাক্কা আহত ২০

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৯ বার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে পাথর বোঝাই ট্রাকের সাথে যাত্রিবাহী চলন্ত ট্রেনের ধাক্কায় লোকো মাস্টার জহুরুল হকসহ আহত ২০ জন। জানা গেছে,ট্রেনটি দূর্ঘটনায় কবলিত হওয়ার সময় ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের হুড়োহুড়িতে অন্তত ২০ জন নারী-শিশু আহত হয়েছে।

শনিবার সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের স্টেশন থেকে আউটার সিগন্যানের প্রায় দেড়শ গজ বাইরে উফারমারা রেলওয়ে ক্রসিং (প্রথম বাঁশকল) পার হওয়ার পড়েই একটি পাথর বোঝাই ট্রাকের সাথে বুড়িমারী কমিউটার ট্রেনের মধ্যে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও একাধিক ট্রেন যাত্রী জানান, পাথর বোঝাই ট্রাকটি রেললাইনের নিকট থেকে সড়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় লালমনিরহাটগামী চলন্ত ট্রেনটি সজোরে ট্রাকটির পেছনের অংশে ধাক্কা দেয়। এতে সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষে ট্রেনটির ক্ষয়ক্ষতি হলেও ট্রাকটির কোনো ক্ষতি হয়নি।

বুড়িমারী ও পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাষ্টারের দায়িত্বে থাকা মোকসেদ আলী জানান, বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাট বিভাগীয় সদর দফতর দিয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ছেড়ে আসা বুড়িমারী কমিউটার (৬৬ ডাউন) ট্রেনটি আউটার সিগন্যাল পার হওয়ার পড়েই রেললাইনের ধারে পাথর বোঝাই একটি ট্রাকের সাথে ট্রেনের সাথে ধাক্কা লাগার সাথে সাথে লোকোমোটিভের একটি সাইড দুমড়ে মুচড়ে যায়। এছাড়াও লোকোমোটিভের পরের বগিটির কিছু অংশ ও চতুর্থ নম্বর বগিটির একটি সাইড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক জহুরুল হক(৫২) বাম গাল ও বাম হাতের কয়েকটি স্থানে কাচের আঘাতে কেটে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সকাল ১১টা ৪০ মিনিটে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করে। তবে ট্রাকটির তেমন কিছু হয়নি।

লোকো মাস্টার জহুরুল হক জানান,‘আমি সতর্ক না হলে হয়তো আজ লোকোমোটিভের ভেতরেই চাপা পড়ে মরতে হতো । কিন্তু মহান আল্লাহর বিশেষ রহমত ও কৌশলের কারণে বেঁচে গিয়েছি। ট্রেনটিকেও সুরক্ষিত রাখতে পেরেছি।’
তিনি আরো জানান, ‘রেলওয়ের জায়গার কোনো অভাব নেই। তাহলে রেললাইনের ধারটি কেন বাণিজ্যিক ভিত্তিতে বন্দোবস্ত দেওয়া হয়েছে। বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে উফারমারা পর্যন্ত রেললাইনের দুইধারে এমনভাবে লিজ হয়েছে। প্রায় দুই কিলোমিটার রেললাইনের উপর পাথর ব্যবসার মাঠ তৈরি হয়েছে। যেখানে প্রতিদিন অসংখ্য ট্রাক পাথর লোড-আনলোড করা হয়। আজও ট্রাকটি পাথর লোডিং শেষে ট্রেন আগমন দেখে সড়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ট্রাক চালক মোড় নিতে গিয়ে আচমকা প্রথমে লোকোমোটিভে আঘাত হানে এবং পরে ট্রাকটি দাঁড়িয়ে থাকার কারণে ট্রেনের আরো দুইটি বগি ক্ষতিগ্রস্ত হয়। তবে আমরা সকলে বড় ধরনের একটি দূর্ঘটনা থেকে সবাই রক্ষা পেয়েছি।’
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার তাপস কুমার দাস জানান, ‘পাটগ্রাম ও বুড়িমারী রেলওয়ে স্টেশন মাষ্টার মোকসেদ আলীকে প্রধান করে তিন সদস্যের একটি ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net