1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুলিশের হাতে মোটরসাইকেল চোর আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন 

পুলিশের হাতে মোটরসাইকেল চোর আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৮ বার

বাগেরহাট জেলার, মোংলায় মোটরসাইকেল চোর সিন্ডিগেটের এক সদস্যকে আটক করেছে পুলিশ। মোংলা পোর্ট পৌর শহরের কেওড়াতলা এলাকার একটি বাড়ী থেকে গাড়ীটিসহ ওই সদস্যকে আটক করা হয়। তবে মোটরসাইকেলটি নিয়ে রাতেই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল এ গাড়ী চোর সিন্ডিকেট গ্রুপটি। খবর পেয়ে পুলিশ তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আজ মঙ্গলবার বিকালে মোটরসাইকেল চোর গ্রুপের এ সদস্যকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

থানায় দায়ের করা মামলা সুত্রে জানা যায়, মোংলা পৌর শহরের কেওড়াতওলা এলাকার মৃত পিয়ার আহম্মেদের ছেলে আব্দুল্লাহ আল মামুনের বাড়ীর উঠানে থাকা কালো রংয়ের একটি হিরো হুন্ডা মোটরসাইকেল সোমবার গভীর রাতে গাড়ীর লক ভেঙ্গে চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর গ্রুপের সদস্যরা। বাড়ীর লোকজন উঠানে মোটর সাইকেলটি দেখতে না পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর আলম ও কার্তিক চন্দ্র পালসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে কেওড়াতলার বটতলা জিরোপয়েন্ট এলাকা থেকে মোটর সাইকেলসহ চোর গ্রুপের একজনকে আটক করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অপর দুই সদস্য পালিয়ে যায়।

মোটরসাইকেল চুরির অপরাধে আটক সিগনাল টাওয়ার এলাকার জয়নাল আবেদীনের ছেলে নুরনবী হোসেন ওরফে আল আমিন (২০)সহ পলাতক আসামী সিগনাল টাওয়ার এলাকার আলমগীরের ছেলে বাবু হোসেন (২০) ও আন্ধারিয়ার তরিকুল ইসলামের ছেলে জুয়েল শেখ (১৯)। এ তিন জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, মোংলার কেওড়াতলা এলাকা থেকে মোটরসাইকেল চোর সিন্ডিকেট চক্রের এক সদস্যকে গাড়ীসহ হাতেনাতে আটক করা হয়েছে। বাকি দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net