1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পোকখালীবাসীর সেবা করতে চান তরুন সমাজ সেবক ফরিদুল আলম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

পোকখালীবাসীর সেবা করতে চান তরুন সমাজ সেবক ফরিদুল আলম

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২১২ বার

কক্সবাজার সদর উপজেলার আসন্ন পোকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়েছে। বাড়ছে বিভিন্ন এলাকায় জনগণের উৎসব আর উৎকণ্ঠা।

তারিই ধারাবাহিকতায় বৃহত্তর গোমাতলী থেকে এবার পোকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন তরুন সমাজ সেবক ফরিদুল আলম প্রকাশ ফরিদ মিয়া।

তিনি পোকখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম গোমাতলী গ্রামের প্রবীণ মুরব্বী মোহাম্মদ ইসলামের পুত্র।

বর্তমানে ফরিদ মিয়া পোকখালী ইউনিয়ন আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ৮ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি গোমাতলী মুনছেহেরিয়া বালিকা দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, রেডক্রিসেন্ট পোকখালী ২ নং ইউনিটের সভাপতি, লোনা পুকুর কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, গোমাতলী কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি সহ তিনি বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

এছাড়াও তিনি গোমাতলীর সফল তরুন ব্যবসায়ী এবং একাধিক বিভিন্ন পদমর্যাদার অধিকারী।

তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হলে একটি পরিচ্ছন্ন,আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।

এ লক্ষ্যে তিনি এবার ইউনিয়ন পরিষদ নিবার্চনে প্রার্থী হয়ে ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে মানুষের চাওয়া,পাওয়া এবং জনদূর্ভোগের কথা শুনে তা সাধ্যমত সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সমাজ সেবক ফরিদুল আলম বলেন, আমি পোকখালী ইউনিয়নের গোমাতলীর সন্তান। আমি পারিবারিক ও সামাজিক ভাবেই সবার কাছে পরিচিত।
সবাই চাইছে আমি আসন্ন পোকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন করি।

সবার চাওয়া ও দাবীর প্রতি সম্মান রেখেই আমার এলাকার উন্নয়নের স্বার্থে এবং আমার এলাকার সার্বিক অবকাঠামোর পরির্বতনের জন্যই প্রার্থী হতে চাই।

গোমাতলীবাসী চাইলে আসন্ন ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হবো।
অতীতে মানুষের সুখে দুঃখে ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই। মানুষের সেবা করাটাই আমার নেশায় পরিণত হয়েছে।

তিনি জানান, সর্বসাধারণের সমর্থন নিয়ে তরুণদের স্বপ্নের বাসযোগ্য, নিরাপদ, মডেল পোকখালী ইউনিয়ন পরিষদ উপহার দিতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net