1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রবাসীর কোটি টাকার সম্পত্তি রক্ষায় সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

প্রবাসীর কোটি টাকার সম্পত্তি রক্ষায় সংবাদ সম্মেলন

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫১ বার

ফটিকছড়ি উপজেলা সদরে আদালতের স্থিতি অবস্থার আদেশ অমান্য করে ৩ প্রবাসীর প্রায় ৫ কোটি টাকা মূল্যের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভূক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসীর স্ত্রী সেলিনা আকতার। এ সময় উপস্থিত ছিলেন, ৩ প্রবাসীর মা ছবিলা খাতুন ও ছেলে এহছান আজিজ রাব্বী।
লিখিত বক্তব্যে সেলিনা আকতার বলেন, আমার স্বামী আজম ও দুই দেবর নাজিম উদ্দীন এবং এরশাদ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী।

উপজেলা সদরের করোনেশন স্কুল রোডে আমার স্বামী ও তার অপর দু’ভাইয়ের খরিদা ভোগ দখলীয় ৪০ শতক জমি নিয়ে মঈন উদ্দীন সিদ্দিকীগং বিরোধ সৃষ্টি করে জবর দখল করার পাঁয়তারা করলে আমার স্বামী চট্টগ্রামের যুগ্ম-জেলা জজ ২য় আদালতে মিছ মামলা দায়ের করে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করেন। উক্ত মামলার প্রেক্ষিতে ২০০৯ সালে আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারী করেন। বর্তমানে আমার স্বামী ও দেবরগণের অনুপস্থিতির সুযোগে মূল মামলার বিবাদী মঈন উদ্দীন সিদ্দিকীগং এবং ভূমিদস্যূ লেয়াকতের প্ররোচনায় উক্ত ভূমিদস্যূ ইলিয়াছ জুনু তার লোকজন নিয়ে আমাদের জায়গায় মাটি ভরাটসহ জবর দখলের পাঁয়তারা করছে।
এমতাবস্থায় তাদের কোটি টাকার সম্পত্তি রক্ষায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন প্রবাসীর স্ত্রী সেলিনা আকতার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net