1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাহরাইনে বিশ্ব ‘পরিস্কার করো’ দিবসে বাংলাদেশ সোসাইটির ব্যতিক্রমী উদ্যোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

বাহরাইনে বিশ্ব ‘পরিস্কার করো’ দিবসে বাংলাদেশ সোসাইটির ব্যতিক্রমী উদ্যোগ

সাহিন সিকদার, বাহরাইন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬৮ বার

আজ শনিবার ( ১৯শে সেপ্টেম্বর ২০২০) “বিশ্ব পরিষ্কার করো” দিবস উপলক্ষ্যে বাহরাইন সরকার অনুমোদিত বাংলাদেশী সংগঠন “বাংলাদেশ সোসাইটি ” প্রায় ৪০ জনেরও বেশি সেচ্ছাসেবক বাহিনী দুটি টিম নিয়ে বাহরাইনের রাজধানী মানামা সহ বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা করেন এবং করোনায় জনসচেতনতা বৃদ্ধি করতে লিফলেট, মাইকিংসহ প্রচারণা করেন।

এসময় উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন গভর্নর অফ ক্যাপিটাল গভর্নরেট হিশাম বিন আব্দুল রহমান বিন মোহাম্মদ আল খলিফা, বাহরাইন কমিউনিটি পুলিশ,ক্লিন আপ বাহরাইন – এর উদ্যেক্তা কাই মিইথিং (জার্মানি) এবং বাংলাদেশ দূতাবাস সহ কমিউনিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ সোসাইটির কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য ছিলো – ময়লা আবর্জনা অপসারণ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও করোনা ভাইরাস বিষয়ক সচেতনতা মূলক মাইকিং লিফটলেট বিতরণ, কম ক্ষতিকারক জীবাণুনাশক স্প্রে সহ নানাবিধ কার্যক্রম এর মধ্যদিয়ে বিশ্ব পরিস্কার করো দিবস টি পালন করেন বাংলাদেশ সোসাইটি।

দিনের কার্যক্রম সফলভাবে সমাপ্তি করায় বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আসিফ আহমেদ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net