1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিপুল পরিমান লুব্রিকেন্ট অয়েলসহ আটক ৩ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

বিপুল পরিমান লুব্রিকেন্ট অয়েলসহ আটক ৩

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০০ বার

মোংলা বন্দরের পশুর নদী থেকে ২ হাজার লিটার লুব্রিকেন্ট অয়েল (মবিল)সহ তিন চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার (১৩ সেপ্টেম্বর)পশুর নদীর জয়মনির সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালায়ে কোস্টগার্ড এদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন, মোংলা উপজেলার কানাইনগর গ্রামের বুলু খার ছেলে মোঃ নিয়ামুল (২২), জয়বাংলা গ্রামের মিনহাজ উদ্দিন হাওলাদারের ছেলে হারুন হাওলাদার(৩৫) এবং একই গ্রামের রফিকুল(২৫)।

রবিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে: কমান্ডার শাহরিয়ার পারভেজ জানান, বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত বিদেশী জাহাজ থেকে লুব্রিকেন্ট অয়েল (মবিল) পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রলার আটক করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯শ ৫০ লিটার লুব অয়েল ও তেল পাচার কাজে ব্যবহৃত ৩৯টি ড্রাম উদ্ধার করে। চোরাকারবারীদের ট্রলারে থাকা সোলার প্যানেল, গ্যাস ও গ্যাসের চুলাসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net