1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরনখোলায় ধর্ষণের প্রতিবাদে সাধারণ ছাত্রদের উদ্যোগে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

শরনখোলায় ধর্ষণের প্রতিবাদে সাধারণ ছাত্রদের উদ্যোগে মানববন্ধন

নইন আবু নাঈম, নিজস্ব সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৮ বার

দেশে একের পর এক ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।
তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল ১০ টায় বাগেরহাট জেলার শরনখোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী বৃন্দ।

সম্প্রতি সাভারের নীলা রায়কে হত্যা, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ও সিলেটে এমসি কলেজে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের প্রতিবাদে তারা এ মানববন্ধন করছেন।

ঘন্টা ব্যাপী এই মানবন্ধনে এটাই কি আমাদের স্বাধীনতা অর্জন,যেখানে স্বামীর সামনে স্ত্রীকে করা হয় ধর্ষণ এই স্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন, “গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে নারীদের প্রতি সহিংসহা হয়েছে। পথেঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। কভিড-১৯ এর ভেতরেও নরপশুরা হিংস্র হয়ে উঠেছে।”

দেশের বিভিন্ন স্থানে নারীদের প্রতি সহিংস ঘটনা ঘটায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানান তারা।

একই সাথে নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবিও জানানা বক্তারা।

মোঃ ইলিয়াস হোসের উপস্হাপনায় মানববন্ধনে বক্তব্য দেন সাধারন শিক্ষার্থীদের পক্ষে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম জীবন, সুরাইয়া আক্তার সেলিনা, সদস্য সচিব আদর্শ মানব কল্যান সোসাইটির শরণখোলা শাখা,মোঃ সাকের হোসেন,মামুন আল আলভী,মোঃ আহনাফ তাহমিদ,মোঃ হৃদয় হোসেন,মোঃ সৌখিন প্রমূখ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net