1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে পুলিশ পরিচয়ে অভিনব কায়দায় প্রতারণা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

শ্রীনগরে পুলিশ পরিচয়ে অভিনব কায়দায় প্রতারণা

আব্দির রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৪ বার

শ্রীনগরে পুলিশ পরিচয় দিয়ে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। তাদের খপ্পরে পড়ে টাকা খুইয়েছেন উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের অটোরিকশা গ্যারেজ মালিক আওলাদ হোসেন ডিএম।রবিবার সকালে এ ঘটনা ঘটেছে।এ বিষয়ে রাতে তিনি শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

প্রতারণার শিকার ওই ব্যবসায়ী বলেন, রবিবার সকাল ১০টায় একটি মোবাইল নম্বর থেকে এক ব্যক্তি তাকে কল দেন।ওই ব্যক্তি নিজেকে নিমতলা পুলিশ ফাঁড়ির এসআই পরিচয় দেন।জানান, তিনি ঢাকা-মাওয়া হাইওয়ের শ্রীনগর ছনবাড়ী এলাকায় চেকপোষ্ট বসিয়েছেন।সেখানে তার অটো গাড়িটি হাইওয়েতে ওঠায় তা আটক করেছেন।এবং তা ফাড়িতে নিয়ে যাচ্ছেন।তৎক্ষনাৎ তিনি আবার বলেন আমরা আপনার গাড়ি ছেরে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।সে ক্ষেত্রে কিছু টাকা বিকাশে পাঠাতে হবে।এবং যা করার ফোনে লাইনে রেখেই করতে হবে।তখন আমি দুইবারে মোট ২০ হাজার চারশত টাকা বিকাশ করি।কিন্তু পরবর্তীতে আমি আমার অটোরিকশার চালকের সাথে যোগাযোগ করে জানতে পারি এমন কোন ঘটনাই ঘটেনি।এখন তার নাম্বারে ফোন দিলে তিনি বলেন সে ফরিদপুরের পেয়াজ ব্যবসায়ী।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়েতুল ইসলাম ভূইয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net