1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ৪ বছরের শিশুকে ধর্ষণ করেছে ৬৫ বছরের বৃদ্ধ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী 

শ্রীনগরে ৪ বছরের শিশুকে ধর্ষণ করেছে ৬৫ বছরের বৃদ্ধ

আব্দুর রকিব মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৫ বার

শ্রীনগরে ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রবিবার দুপুরে শিশুটির মা বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত
অভিযোগ দায়ের করেছেন। গত বৃহস্পতিবার বিকালে
উপজেলার বেলতলী গ্রামে এঘটনা ঘটে। ঘটনার পর থেকে
ধর্ষক ধলু মিয়া (৬৫) পলাতক রয়েছে। প্রায় ১ মাস আগে
একই দিনে শিশুটির বাবা ও চাচা মারা যায়। বাবা মারা
যাওয়ার এক মাসের ব্যবধানে শিশুটির উপর এমন
বর্বোরোচিত ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে।
শিশুটির পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটি তাদের
প্রতিবেশী ধলু মিয়ার বাড়িতে খেলতে যায়। এসময় ধলু
মিয়া (৬৫) তাকে ফুঁসলিয়ে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।
সন্ধ্যায় শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ্য হয়ে পরে। এসময়
শিশুটির মা তাকে গোসল করিয়ে খাবার খেতে দিলে শিশুটি
কান্নাকাটি শুরু করে এবং তার মাকে বিষয়টি খুলে বলে।
শিশুটির মা সাথে সাথে বৃদ্ধ ধলু মিয়ার মেয়েকে ডেকে
এনে বিষয়টি জানায়। এর পর থেকেই ধলু মিয়া পলাতক
রয়েছে। স্থানীয়ভাবে একটি গ্রæপ বিষয়টি ধামাচাপা
দেওয়ার চেষ্টা করে এবং থানায় অভিযোগ না দিতে চাপ
সৃষ্টি করে। একারণে থানায় অভিযোগ দিতে দেরি হয়েছে
বলে শিশুটির পরিবার দাবী করে।এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ
হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি।
মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net