1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনাইমুড়ীতে অনিয়মের অভিযোগে এসআই প্রত্যাহার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

সোনাইমুড়ীতে অনিয়মের অভিযোগে এসআই প্রত্যাহার

মাহবুবুর রহমান –

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৪ বার

বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী থানার অভিযুক্ত এসআই ফারুক হোসাইনকে থানা থেকে প্রত্যাহার করে চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

গত সোমবার দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেনের নির্দেশে অভিযুক্ত ফারুককে প্রত্যাহার করা হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, অভিযুক্ত এসআই ফারুক হোসাইনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তাই তাকে চট্টগ্রাম ডিআইজি অফিস আদেশ নং- ১৬-২০২০/৭৭৭ মোতাবেক বার্তা প্রাপ্তির সঙ্গে সঙ্গে নোয়াখালী পুলিশের রিজার্ভ অফিসের উদ্দেশ্যে ছাড়পএ দেয়ার জন্য সোনাইমুড়ী থানার ওসিকে নির্দেশ দেয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, এসআই ফারুক প্রবাসীদের বাড়িতে গভীর রাতে হানা দিয়ে ঘর তল্লাশির নামে ইয়াবা ঘরে ঢুকিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। অনেক সময় নারীদের শ্লীলতাহানি করতেন।

এ ব্যাপারে মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেত্রী এবং তিনি নিজেও স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি বরাবর অভিযোগ করেছেন।

অপরদিকে, এসআই ফারুক হোসাইনকে প্রত্যাহারের খবরে সোনাইমুড়ীর বিভিন্ন মহলে মিষ্টিমুখ হয়েছে। এ ছাড়া শোকরিয়া আদায় করে অনেক ভুক্তভোগী পরিবার নফল নামাজ আদায় করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net