1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৫‘শ পিস ইয়াবা ও নগদ টাকাসহ বাগেরহাটে মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

১৫‘শ পিস ইয়াবা ও নগদ টাকাসহ বাগেরহাটে মাদক ব্যবসায়ী গ্রেফতার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৫ বার

১৫‘শ ২০ পিস ইয়াবা, নগদ অর্থ, মুঠোফোন ও সীমকার্ড সহ মোঃ তরিকুল সরদার (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে বাগেরহাটের মোল্লাহাট থেকে আটক করেছে র‌্যাব। মোল্লাহাট উপজেলার সোনাপুরা মধ্যপাড়া গ্রামস্থ্য জনৈক কুদ্দুস মোল্লার বসত বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে র‌্যাব-৬, খুলনার সদস্যরা তরিকুলকে আটক করে। এসময় ১ হাজার ৫‘শ ২০ পিস ইয়াবা, নগদ ৩ লক্ষ ৬ হাজার টাকা, ৩ টি মোবাইল সেট, ৫টি সীমকার্ড এবং একটি সীম কার্ড থেকে বিকাশের মাধ্যমে ৬২ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৬ এর পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানা যায়। আটক মোঃ তরিকুল সরদার গোপালগঞ্জ জেলা সদরের মোহাম্মদপাড়া এলাকার মোঃ আবু সাইদের ছেলে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৬ কর্মকর্তা মেজর মোঃ আনিস-উজ-জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে মোল্লাহাট উপজেলার সোনাপুরা মধ্যপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার বসত বাড়ির সামনে অভিযান চালিয়ে তরিকুল সরদারকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১ হাজার ৫‘শ ২০ পিস ইয়াবা, নগদ ৩ লক্ষ ৬ হাজার টাকা, ৩ টি মোবাইল সেট, ৫টি সীমকার্ড এবং একটি সীম কার্ড থেকে বিকাশের মাধ্যমে ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net