1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে বিকাশ প্রতারণার অভিযোগে যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩

ঈদগাঁহতে বিকাশ প্রতারণার অভিযোগে যুবক আটক

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৪ বার

কক্সবাজার সদরের ঈদগাঁহ বাজারে বিভিন্ন বিকাশের দোকান থেকে বিশেষ কৌশলে প্রতারণা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল সাইদুল আকরাম মাসুম (২৬) নামের এক যুবক।

সে দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউনুছ খালী পাড়ার মৌলভী ছৈয়দুল হকের ছেলে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে তাকে ডিসি রোডের ইউনুছ স্টোর থেকে ধৃত করা হয়।

ধৃত মাসুম দীর্ঘদিন ধরে এক দোকান থেকে একাধিক বার ইজিলোড করার অভিনয়ে দোকানদের বিকাশ একাউন্টের গোপন নম্বর জেনে নিত।

পরে তার পরিচিত কয়েকটি বিকাশ একাউন্টে কৌশলে টাকা পাঠিয়ে দিত৷

অনুরূপভাবে ঘটনার দিনও ডিসি রোডের ইউনুছ স্টোরে এসে দুইটি নম্বরে ০১৮৯০-৭৪৪৮৫২, ০১৮৩৯-৪১৬৬০০ ১ হাজার টাকা করে ২ হাজার টাকা প্রেরণ করে।

দোকান কর্মচারীর সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করলে নিজের দায় স্বীকার করে। পরক্ষণেই বাজারের আরো প্রতারিত হওয়া বিকাশের দোকানদার এসে প্রতারক মাসুমের বিরুদ্ধে অভিযোগ করতেই থাকে।

একই দিন পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্রর সামনের ইত্যাদি স্টোর থেকে একই পন্থায় ০১৮২০৫৩৭৮১৮ নং এ এক হাজার টাকা, রূপম মোবাইল সার্ভিসিং থেকে এক হাজার টাকা, হাজী নুর কুলিং কর্নার থেকে ০১৮৭৪-৮৬৮১০১,০১৭২০২৭৭৯৬৩, ০১৮৬৭-৫৪৫২৪৮ নং পৃথকভাবে ৩ হাজার টাকা প্রেরণ করে।

ভুক্তভোগী দোকানদারেরা ঘটনাস্থলে আসলে প্রতারক মাসুম তাদের দোকান থেকেও প্রতারণা মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার দায় স্বীকার করে।

বিষয়টি তাৎক্ষণিক রাজনীতিবিদ শওকত আলমের নজরে আসলে তিনি বাজার পরিচালনা কমিটিকে অবগত করেন। পরে বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, সহসাধারণ সম্পাদক হাসান তারেক, সদস্য রফিক উদ্দীন, জসিম উদ্দিন ঘটনাস্থলে এসে প্রশাসনের কাছে সোপর্দ করেন।

কালারমার ছড়ার চেয়ারম্যান ওসমান বিন তারেকের বরাত দিয়ে সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো জানান, ধৃত প্রতারক সাইদুল আকরাম মাসুম চিহ্নিত একজন প্রতারক। সে কয়েকদিন আগেও কালারমার ছড়ায় প্রতারণা করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছিল।

ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net